কার্যকারণ সম্পর্ক প্রমাণে অপনয়নের ভূমিকা কী?
উত্তর: কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করাই হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতির মূল উদ্দেশ্য। এক্ষেত্রে হঠাৎ কোনো ঘটনার সৃষ্টি হলে কার্যকারণ সম্পর্ক প্রমাণে সমস্যার সৃষ্টি হয়। এমতাবস্থায় অপনয়নের মাধ্যমে উক্ত ঘটনাটির সঠিক কারণটি রেখে অপ্রাসঙ্গিক ও অবান্তর বিষয়গুলো বাদ দিয়ে প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে। অর্থাৎ অনাবশ্যক অংশকে বাদ দিয়ে ঘটনার মূল কারণ খুঁজে বের করার জন্য কার্যকারণ সম্পর্ক প্রমাণে অপনয়নের ভূমিকা অপরিসীম।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
কার্যকারণ সম্পর্ক প্রমাণে অপনয়নের ভূমিকা কী?
উত্তর