উদ্দীপকে প্রতিফলিত পরীক্ষণমূলক পদ্ধতির যে সুবিধা এবং অসুবিধা আছে তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত পরীক্ষণমূলক পদ্ধতিটি হলো সহ-পরিবর্তন পদ্ধতি। কারণ এখানে কারণের সাথে সাথে কার্যও পরিবর্তিত হয়েছে। নিচে সহ-পরিবর্তন পদ্ধতির সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করা হলো- ১. সহ-পরিবর্তন পদ্ধতির সাহায্যে কারণ ও কার্যের পরিমাণগত দিক নির্ণয় করা যায়। এখানে পরিমাণের দিক থেকে কারণের পরিবর্তনের ফলে কার্যও সমানভাবে পরিবর্তিত হয়। ২. অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি কারণের গুণগত দিকের ওপর প্রতিষ্ঠিত। আর নির্ণয় করে বলে এটিকে অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির পরিপূরক বলা যায়। ৩. সহ-পরিবর্তন পদ্ধতি একটি ফলপ্রসূ পদ্ধতি। কেননা প্রকৃতির স্থায়ী কারণগুলোর ওপর এ পদ্ধতি সফলভাবে প্রয়োগ করা যায়। সহ-পরিবর্তন পদ্ধতির অসুবিধাসমূহ হলো- ১. দুটি ঘটনার সহপরিবর্তন মাত্রই তারা কার্যকারণ সম্পর্কযুক্ত তা বলা যাবে না। কারণ কার্যকারণ সম্বন্দ্বে আবন্ধ না হয়ে সহাবস্থান সম্পর্কে আবদ্ধ হতে পারে বা একই কারণের দুটি কার্য হতে পারে। ২. সহ-পরিবর্তন পদ্ধতি পরিমাণগত পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এ পদ্ধতি কার্যকর হয় এর বাইরে এ পদ্ধতি অচল। ৩. এ পদ্ধতিতে পরিমাণগত সম্পর্ক বিষয়ে সতর্ক হতে হয়। কেননা সমগ্র পরিমাণের বিষয়টি না জানলে প্রকৃত পরিমাণগত সম্পর্ক অনুযায়ী তাদের পরিবর্তন হচ্ছে কি না তা নিরূপণ করা যায় না। পরিশেষে বলা যায় যে, সহ-পরিবর্তন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। তবে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি যার কারণে পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত পরীক্ষণমূলক পদ্ধতির যে সুবিধা এবং অসুবিধা আছে তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর