দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের কোন পদ্ধতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। 'সহপরিবর্তন' শব্দটির অর্থ পারস্পরিক সমান পরিবর্তন । অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতি অনুযায়ী, একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে যদি অন্য ঘটনাও সমানভাবে পরিবর্তিত হয়, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। যেমন— বায়ুর চাপ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতাও বৃদ্ধি বা হ্রাস পায়। সুতরাং আমরা বলতে পারি, বায়ুর চাপই পারদের ওঠা-নামার কারণ। এখানে 'বায়ুর চাপ' হলো কারণ এবং 'পারদের ওঠা-নামা' হলো কাৰ্য। দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনায় দীপ্তি খেয়াল করে যে, জ্বলন্ত আগুন থেকে আমরা যতই দূরে সরে যাই ততই তাপ কম লাগে এবং যতই কাছে আসি ততই তাপ বেশি লাগে। এভাবে একটি ঘটনার পরিবর্তনের সাথে অন্য ঘটনার পরিবর্তন লক্ষ করা যায়। এ কারণে দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনা সহপরিবর্তনের পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের কোন পদ্ধতিকে নির্দেশ করে? …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর