অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে কেন?
উত্তর: নিরীক্ষিত দৃষ্টান্তের সংখ্যা সীমিত হলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। অন্বয়ী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে অবৈধ সার্বিকীকরণ নামক অনুপপত্তি ঘটে। এ পদ্ধতিতে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্তসমূহ পর্যাপ্ত হওয়া প্রয়োজন। স্বল্প দৃষ্টান্ত থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। যেমন: সামান্য কিছু 'লাল ফুল' নিরীক্ষণ করে সার্বিকভাবে বলা হলো, 'লাল ফুল হয় গন্ধহীন'। এই দৃষ্টান্তটি অবৈধ সার্বিকীকরণ দোষে দুষ্ট। কারণ এখানে সীমিত দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে কেন?
উত্তর