উদ্দীপকটিতে কারণ থেকে কার্যে না কার্য থেকে কারণে গমন করা হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকটিতে কার্য থেকে কারণে গমন করা হয়েছে। অন্বয়ী পদ্ধতি হলো কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রথম পদ্ধতি। এ পদ্ধতিতে কোনো ঘটনার দৃষ্টান্তসমূহের মধ্যে মিল বা সাদৃশ্য দেখে তার কারণ নির্ণয় করা হয়। এ পদ্ধতির সাহায্যে কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য নির্ণয় করা যায় । কোনো ঘটনার সুনির্দিষ্ট কারণ কী- তা যেমন এই পদ্ধতির মাধ্যমে খুঁজে বের করা যায়, তেমনি একটি কারণ কী কার্য ঘটায়- তাও এ পদ্ধতিতে নির্ণয় করা যায়। উদ্দীপকের দৃষ্টান্তে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে, ডায়রিয়া হলো কার্য। আমরা জানি, কোনো ঘটনার পূর্ববর্তী অবস্থা হলো কারণ। ডায়রিয়া কার্যের কারণ নির্ণয়ে যেসব পূর্ববর্তী অবস্থা পাওয়া যায়, তাদের মধ্যে সবক্ষেত্রে দূষিত পানি পান করাই সাধারণ ঘটনা। অন্য সব ঘটনা পরিবর্তনশীল। তাই ডায়রিয়া রোগ কার্য হলে কারণ হবে দূষিত পানি পান করার ঘটনা। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতির সাহায্যে ঘটনার কারণ ও কার্য উভয়ই নির্ণয় করা যায়। এর দৃষ্টান্তই উদ্দীপকে পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকটিতে কারণ থেকে কার্যে না কার্য থেকে কারণে গমন করা হয়েছে? বি…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর