ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন?
উত্তর: ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তসমূহ পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয় বলে এই পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলে। ব্যতিরেকী পদ্ধতিতে যে দৃষ্টান্তের প্রয়োজন, তা কেবল পরীক্ষণের মাধ্যমে পাওয়া যায়। ব্যতিরেকী পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত থাকে। যথা: সদর্থক দৃষ্টান্ত ও নঞর্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটির মূল বৈশিষ্ট্য উপস্থিত থাকে এবং নঞর্থক দৃষ্টান্তে অনুপস্থিত থাকে। উভয় দৃষ্টান্ত পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। এ কারণে বলা হয়, ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন?
উত্তর