২য় দৃশ্যকল্প কীভাবে ১ম দৃশ্যকল্প থেকে আলাদা তা পরীক্ষণাত্মক পদ্ধতির আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ ব্যতিরেকী পদ্ধতিকে ও দৃশ্যকল্প-১ অন্বয়ী পদ্ধতিকে নির্দেশ করে। ব্যতিরেকী পদ্ধতি হলো পার্থক্যের পদ্ধতি আর অন্বয়ী পদ্ধতি হলো মিলের পদ্ধতি। তাই সংগত কারণে উভয় পদ্ধতিই পৃথক। নিচে উভয়ের মধ্যে পার্থক্য দেখানো হলো- ব্যতিরেকী শব্দের অর্থ হলো পার্থক্য। আর অন্বয়ী শব্দের অর্থ হলো মিল। অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতিতে একটি বিষয়ে পার্থক্য থাকে। আর অন্বয়ী পদ্ধতি একটি বিষয়ের মিল থাকে। যেমন- দৃশ্যকল্প-২ এ দেখা যায়, কলেজ অনুষ্ঠানের নৃত্যের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। কিন্তু অনুপস্থিতি প্রাণবন্ত করে না। অন্যদিকে দৃশ্যকল্প-১ পর্যাপ্ত পানি ও গাছ সতেজ থাকা এ দুটি মধ্যে মিল রয়েছে। ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয়। কিন্তু অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি। বলা হয়। ব্যতিরেকী পদ্ধতি অপনয়নের দ্বিতীয় সূত্র আর অন্বয়ী পদ্ধতি অপনয়নের প্রথম সূত্র অনুসরণ করে। বস্তুত ব্যতিরেকী পদ্ধতির তুলনায় অন্বয়ী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র ব্যাপক। পরিশেষে বলা যায়, ব্যতিরেকী ও অন্বয়ী পদ্ধতি উভয়েই পরীক্ষণাত্মক পদ্ধতি হওয়া সত্ত্বেও প্রয়োগ প্রকৃতি ও পদ্ধতিগতভাবে তারা পৃথক।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
২য় দৃশ্যকল্প কীভাবে ১ম দৃশ্যকল্প থেকে আলাদা তা পরীক্ষণাত্মক পদ্ধতির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর