কৌশলগত কারণেই উক্ত দেশের পরাজয় হয়েছিল তোমার মতামত দাও ।
উত্তর: কৌশলগত কারণেই উক্ত দেশের অর্থাৎ জার্মানির পরাজয় হয়েছিল — উক্তিটি যথার্থ নয়। কৌশলগত কারণ ছাড়াও জার্মানির পরাজয়ের আরও কিছু কারণ ছিল। যথা— যুদ্ধের দীর্ঘ সূত্রিতা, অপর্যাপ্ত নৌশক্তি, একাধিক রণাঙ্গণ মোকাবিলা, ভৌগোলিক অবস্থান, ফরাসিদের জনযুদ্ধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান । জার্মানির লোকবল ও অস্ত্রসম্ভার ছিল স্বল্পকাল যুদ্ধের জন্য উপযুক্ত। দীর্ঘকাল স্থায়ী যুদ্ধে জার্মানি তার সেনা দলে রিফ্রুট করতে পারেনি। অপরদিকে, ফ্রান্স ও ইংল্যান্ড তাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা উপনিবেশ থেকে সৈন্য রিকুটে সক্ষম হয়। এজন্য মিত্রপক্ষ যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রয়াস নেয়। ব্রিটেন ছিল বিশ্বের এক নম্বর নৌশক্তিরধর দেশ। এর সাথে ফ্রান্সের নৌশক্তি যোগ হওয়ায় জার্মানির বিরুদ্ধে নৌ অবরোধ করতে সমর্থ হয়। যুদ্ধ শুরু হলে জার্মানিকে একই সঙ্গে পূর্ব সীমান্তে রাশিয়া ও পশ্চিম সীমান্তে ইঙ্ক-ফ্রাঙ্ক রাহিনীর মোকাবিলা করতে হয়। এর ফলে কোনো রণাঙ্গণে জার্মানি তার পুরো শক্তি প্রয়োগ করতে পারেনি। জার্মানি ইউরোপের প্রায় কেন্দ্র স্থলে অবস্থিত এবং এর ভৌগোলিক সীমা ছিল সীমিত। এ কারণে সে ছিল আক্রমণে পটু কিন্তু ব্যাপক আক্রমণের মুখে পিছু হটে আত্মরক্ষা করার মতো পশ্চাৎভূমি তার ছিল না। ফ্রান্স ১৮৭০ সালের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তারা প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ছিল। এজন্য যুদ্ধের শুরুতেই ফরাসি জনগণ দেশ রক্ষায় জনযুদ্ধ শুরু করলে জার্মান সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। জার্মানির যুদ্ধে পরাজিত হওয়ার অন্যতম কারণ হলো বিপুল সম্পদে পরিপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান। এর ফলে মিত্রপক্ষের সরবরাহ লাইন অক্ষুণ্ণ থাকে। অপরপক্ষে, মিত্রপক্ষের নৌ-অবরোধে জার্মানির রসদ ফুরিয়ে যায়। তাই তারা দীর্ঘ ক্লান্তিকর যুদ্ধে আর পেরে ওঠেনি । পরিশেষে বলা যায়, কৌশলগত কারণ ছাড়াও আরও কিছু কারণে জার্মানির পরাজয় ঘটে ।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
কৌশলগত কারণেই উক্ত দেশের পরাজয় হয়েছিল তোমার মতামত দাও ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
