সাম্রাজ্যবাদ-ই ছিল উক্ত দ্বন্দ্বের কারণ- বিশ্লেষণ কর।
উত্তর: সাম্রাজ্যবাদ-ই ছিল উক্ত দ্বন্দ্ব তথ্য প্রথম বিশ্বযুদ্ধের কারণ- উক্তিটি যথার্থ। ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। উনিশ শতকে বিজ্ঞানের উন্নতিতে বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলোতে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিভিন্ন দেশে শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন শিল্পোৎপাদিত দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি কাঁচামালের চাহিদাও বৃদ্ধি পায়। শিল্পৎপাদিত এ সকল দ্রব্য বিক্রয়ের বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত মধ্য এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে গ্রাস করার এক নগ্ন প্রতিযোগিতা শুরু হয়। বিশ শতকের পূর্বেই বিশ্বের সাম্রাজ্য বিস্তারের উপযুক্ত ভূখণ্ডগুলোর বেশির ভাগই ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে বণ্টন হয়ে গিয়েছিল। জার্মান একটু দেরিতে হলেও এ প্রতিযোগিতায় যোগ দেয়। ফলে স্বভাবতই প্রথমোক্ত রাষ্ট্রগুলো অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার সাথে জার্মানির তীব্র প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়, যা প্রথম বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সাম্রাজ্যবাদই ছিল প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি কারণ।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
সাম্রাজ্যবাদ-ই ছিল উক্ত দ্বন্দ্বের কারণ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
