উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক স্থান দ্বারা প্রথম বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির মধ্যে 'ত্রিশক্তি চুক্তি' (Triple Alliance) হয়। এর প্রত্যুত্তরে ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে ত্রিশক্তি আঁতাত (Triple Entente) গড়ে ওঠে। আর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে যে সন্ধি করা হয়, তা হলো ভাসাই সন্ধি। এর থেকে বোঝা যায় যে, উদ্দীপকের '?' স্থান দ্বারা প্রথম বিশ্বযুদ্ধকেই বোঝানো হয়েছে। নানাবিধ কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হলেও এর পরোক্ষ কারণ ছিলো উগ্র জাতীয়তাবাদ। উনিশ শতকের শেষে এবং বিশ শতকের শুরুর দিকে জার্মানদের উগ্র জাতীয়তাবাদী চেতনা ক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইতালি, জাপান, জার্মানি এসব দেশ জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ বৃদ্ধি পায়, যা তাদেরকে যুদ্ধের দিকে ধাবিত করে। এছাড়া আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব উনিশ শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্প সমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্প্রসারণের নিমিত্তে উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়। যার দরুন বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়, যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। উগ্র জাতীয়তাবাদের পাশাপাশি ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া উনিশ শতকে পাশ্চাত্য রাষ্ট্রগুলোর মধ্যে এরূপ ধারণা বন্ধমূল হয় যে, যুদ্ধ ছাড়া জাতীয় আশা-আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হতে পারে না। সুতরাং বলা যায়, উগ্র জাতীয়তাবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, সমরবাদ, পুঁজিবাদের বিকাশ এসব কারণে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আলোকপাত ক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
