প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত প্রধান করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলো হলো- ১. যুদ্ধের দীর্ঘসূত্রতা: জার্মানির উপনিবেশ না থাকায় তার নিজের সীমিত সম্পদ দিয়ে বেশিদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই দেখা যায়, যুদ্ধের প্রথমদিকে জার্মানি জয় পেলেও দীর্ঘকাল তা অব্যাহত রাখা সম্ভব ছিল না। যুদ্ধের দীর্ঘসূত্রতা তাই জার্মান বাহিনীর পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল। ২. নৌশক্তিতে মিত্রপক্ষের শ্রেষ্ঠত্ব: নৌশক্তিতে ব্রিটেনের শ্রেষ্ঠত্ব স্মরণাতীতকাল থেকে। যুদ্ধকালে ব্রিটেনের সাথে ফ্রান্সের নৌবহর যুক্ত হওয়ায় মিত্রপক্ষের নৌবাহিনীর সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পায়। ৩. একই সময়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ: প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন ছিল দুটি। যথা- পূর্ব রণাঙ্গন ও পশ্চিম রণাঙ্গন। এক্ষেত্রে জার্মানিকে একই সময়ে পূর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে সৈন্য সমাবেশ করে যুদ্ধ করতে হয়। একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ জার্মানির পরাজয়ের একটি বড়ো কারণ। ৪. ভৌগোলিক অবস্থান : ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত জার্মানির ভূখণ্ড ছিল সীমিত আয়তনের। তাই ব্যাপক আক্রমণের মুখে পিচু হটে আত্মরক্ষা করার মতো পশ্চাৎভূমি তার ছিল না। ৫. ফরাসিদের জনযুদ্ধ: হানাদার জার্মানির বিরুদ্ধে ফ্রান্স সরকারকে সে দেশের জনগণ অভূতপূর্ব সহায়তা করে। যুদ্ধের প্রথমদিকে জার্মানি যখন দ্রুতবেগে রাজধানী প্যারিসের দিকে এগিয়ে যায়, ফরাসি জনগণ তখন জীবনপণ প্রতিরোধ গড়ে তোলে। ৬. মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান: প্রথম বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায় যখন ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগ দেয়। উদীয়মান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এসময় বিপুল সমর সম্ভার, জনবলসহ মিত্রপক্ষে যোগ দিলে জার্মানির জয়ের সকল সম্ভাবনা তিরোহিত হয়ে যায়। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা জাতি জার্মানিরা প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় বরণ করেছিল।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
