শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়? উক্ত সংগঠনের গঠন ও উদ্দেশ্য লিখো ।

উত্তর: উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে আমার পঠিত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'শান্তিসংঘ' জাতিপুঞ্জের মিল পাওয়া যায় । প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি এবং ধ্বংসলীলার ভয়াবহতা বুঝিয়ে দেয়, ভবিষ্যতে যুদ্ধ হলে তা কত সম্পদ ও জীবনের ক্ষতি করবে। তাই বিশ্ব নেতারা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য লীগ অব নেশনের কথা ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা নীতি ঘোষণা করেন । এর ১৪ নম্বর দফায় বলা হয়, সব জাতির প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা এবং সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত লীগ অব নেশনস এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যের এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয় । উদ্দীপকে বলা হয়েছে, শান্তিপুর গ্রামের মানুষের মধ্যে সর্বদা কলহ । বিবাদ থাকায় স্থানীয় চেয়ারম্যান শান্তি রক্ষায় 'শান্তিসংঘ' কমিটি গঠন করেন। এ 'শান্তিসংঘ' কমিটির গঠন ও বৈশিষ্ট্যের সাথে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের মিল আছে যার উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি রক্ষা করা।

HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল

উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়…

উদ্দীপক

গ্রামের নাম শান্তিপুর। কিন্তু গ্রামের মানুষের মধ্যে মোটেই শান্তি ছিলনা । সব সময় বিভিন্ন কলহ, বিবাদে লিপ্ত থাকতো। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে 'শান্তিসংঘ' কমিটি গঠিত হয়। কিন্তু শান্তি সংঘের সদস্যদের অসহযোগিতার কারণে উক্ত সংগঠনটি ব্যর্থ হয় এবং গ্রামের মানুষ পুনরায় দ্বন্দ্বে লিপ্ত হয়।

উত্তর

ফ্রান্স ও প্রুশিয়ার মধ্যে সংঘটিত সেডানের যুদ্ধ ১-২ সেপ্টেম্বর ১৮৭০ সালে সংঘটিত হয়।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সার্বিয়ান আততায়ীর কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রীর হত্যাকাণ্ড। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রকাশ্য দিবালোকে সার্ব আততায়ীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এ জন্য দায়ী করে ২৩ জুলাই চরমপত্র দেয়। সার্বিয়া চরমপত্রের সব শর্ত পুরণে সক্ষম না হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ায় আক্রমণ করে। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়। ইংল্যান্ড- ফ্রান্স সার্বিয়ার পক্ষে থাকে। এভাবে অস্ট্রেয়ার আক্রমণের মাধ্যমে ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ।

উত্তর

উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে আমার পঠিত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'শান্তিসংঘ' জাতিপুঞ্জের মিল পাওয়া যায় । প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি এবং ধ্বংসলীলার ভয়াবহতা বুঝিয়ে দেয়, ভবিষ্যতে যুদ্ধ হলে তা কত সম্পদ ও জীবনের ক্ষতি করবে। তাই বিশ্ব নেতারা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য লীগ অব নেশনের কথা ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা নীতি ঘোষণা করেন । এর ১৪ নম্বর দফায় বলা হয়, সব জাতির প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা এবং সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত লীগ অব নেশনস এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যের এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয় । উদ্দীপকে বলা হয়েছে, শান্তিপুর গ্রামের মানুষের মধ্যে সর্বদা কলহ । বিবাদ থাকায় স্থানীয় চেয়ারম্যান শান্তি রক্ষায় 'শান্তিসংঘ' কমিটি গঠন করেন। এ 'শান্তিসংঘ' কমিটির গঠন ও বৈশিষ্ট্যের সাথে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের মিল আছে যার উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি রক্ষা করা।

উত্তর

উক্ত সংগঠন অর্থাৎ লীগ অব নেশনসের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে বলে আমি মনে করি । লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থান। জাতিপুঞ্জ গঠিত হওয়ার পরে প্রথম দশকে সংগঠনটি শান্তিপূর্ণ উপায়ে অনেক বিরোধের নিষ্পত্তি করে এক নবযুগের সূচনা করেছিল। জাতিপুঞ্জের সাফল্যের মধ্যে কয়েকটি হলো- আল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে সুইডেন-ফিনল্যান্ড বিরোধ নিষ্পত্তি; সাইলেশিয়া নিয়ে পোল্যান্ড-জার্মানির বিরোধ নিষ্পত্তি; করফুর নিয়ে গ্রিস-ইতালির বিরোধ নিষ্পত্তি; গ্রিস-বুলগেরিয়া সীমান্ত বিরোধ নিষ্পত্তি প্রভৃতি। এছাড়া জাতিপুঞ্জ গঠনের পর নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়ে দীর্ঘ এক দশক সংস্থাটি পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলা থেকে রক্ষা করেছিল, যা ছিল একটি গুরুত্বপূর্ণ সাফল্য । পৃথিবীর জনসমাজকে আন্তর্জাতিক সমবায়, সৌহার্দ্য ও সাহায্য- সহযোগিতার প্রয়োজন সম্পর্কে সচেতন করে তুলেছিল। আন্তর্জাতিকতার প্রয়োজনে জাতীয়তাবাদী মনোবৃত্তি কতটুকু দমন করা উচিত, সে শিক্ষা দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে প্রচুর ঋণদান করে অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা ছিল জাতিপুঞ্জের একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে জাতিপুঞ্জের গৃহীত এসকল পদক্ষেপ পরবর্তীতে ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে যায়। কেননা, জাতিপুঞ্জ গঠনের এক যুগ যেতে না যেতেই ব্যর্থতার পরিচয় দিতে থাকে। মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে চীন ও জাপানের বিরোধ নিষ্পত্তিতে জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে ইতালি-ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ সৃষ্টি হলে জাতিপুঞ্জ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পরিস্থিতিতে ইংল্যান্ড ও ফ্রান্স ইতালির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলে ইতালি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে। এভাবে লীগের ব্যর্থতার ফলে যৌথ নিরাপত্তা নীতির অবসান হতে থাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরিতে ভূমিকা রাখে । আলোচনা শেষে তাই বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জ প্রাথমিক সফলতার পরিচয় দিলেও পরবর্তীতে ব্যর্থতার কারণে বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয় ।
HSCHistory 2nd PaperChapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উনিশ শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এমনি এক সময়ে একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয়।

Comilla · 2017

ক
বসনিয়ার রাজধানীর নাম কী?
খ
ত্রি-শক্তি আঁতাত বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
সাম্রাজ্যবাদ-ই ছিল উক্ত দ্বন্দ্বের কারণ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রি-শক্তি আঁতাত বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

ত্রি-শক্তি আঁতাত বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বসনিয়ার রাজধানীর নাম কী?

বসনিয়ার রাজধানীর নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউরোপের ইতিহাসে বিশ শতকের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। ভয়াবহ এক যুদ্ধ শেষে বিজয়ী জোট পরাজিত জোটকে সন্ধি করতে বাধ্য করে। কিন্তু বিজয়ী জোট পরাজিত জোটের প্রতি যে অমানবিক আচরণ করেছিল, তাতে সন্ধিটি পক্ষপাতদুষ্ট হয়ে যায়। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।

Dhaka · 2017

ক
লীগ অব নেশনস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?
খ
ত্রি-শক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে যে সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ত্রি-শক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।

ত্রি-শক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লীগ অব নেশনস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?

লীগ অব নেশনস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?
খ
উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ
এক রাজদম্পতির হত্যাকাণ্ডই ঐ বিষয়টির উদ্ভবের মূল কারণ- সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।

উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?

লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সাম্রাজ্যবাদ-ই ছিল উক্ত দ্বন্দ্বের কারণ- বিশ্লেষণ কর।উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।ত্রি-শক্তি আঁতাত বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।বসনিয়ার রাজধানীর নাম কী?তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিউদ্দীপকে যে সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।ত্রি-শক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।লীগ অব নেশনস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?এক রাজদম্পতির হত্যাকাণ্ডই ঐ বিষয়টির উদ্ভবের মূল কারণ- সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে পাঠ্উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।