উক্ত দ্বন্দ্বের মূল কারণ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের বহুবিধ কারণ ছিল। মূলত সারায়েভো হত্যাকাণ্ডকে কেন্দ্ৰ করে শুরু হওয়া এ মহাযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে পূর্ববর্তী একশত বছর ধরে। আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্পবিল্পব উনিশ শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্পসমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্পসারণের জন্য সাম্রাজ্যবাদী জাতিতে পরিণত হয়। ফলে বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায় । ইউরোপীয় শিল্পসমৃদ্ধ রাষ্ট্রগুলোর মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্স তুলনামূলকভাবে আগে শিল্পসমৃদ্ধ হওয়ায় তারা বিশ্বের বিভিন্ন উপনিবেশ দখল করে বসে। অপরদিকে জার্মানি, রাশিয়া ইত্যাদি দেশের শিল্পায়ন দেরিতে হওয়ায় উপনিবেশ বিস্তারে এরা পিছিয়ে পড়ে। কিন্তু এসব দেশের বুর্জোয়া ও পুঁজিপতি শ্রেণি তাদের ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের জন্য স্ব-স্ব দেশের সরকারকে চাপ প্রয়োগ করলে উপনিবেশ লাভের জন্য একসময় তারাও মরিয়া হয়ে ওঠে। ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এরূপ উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলো পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ে এবং ক্রমেই বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সারায়েভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সূত্রপাত হলেও প্রথম বিশ্বযুদ্ধের পেছনে মূল কারণ ছিল সাম্রাজ্যবাদ ।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উক্ত দ্বন্দ্বের মূল কারণ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
