উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর: জাতীয়তাবাদের চরম বিকৃত রূপ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদী চিন্তা-চেতনা এমন একটি বিষয় যার জন্য একটি ভূ-খন্ডের মানুষ সব বিষয়ে অন্ধভাবে দেশীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। এ ক্ষেত্রে তারা অন্য ভূখণ্ডের ক্ষতিসাধন করতেও পিছপা হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, বিংশ শতাব্দীর চল্লিশের দশকে জার্মানরা নিজেদের সর্বশেষ্ঠ মনে করত। এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে যা বিশ্ববাসীর জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকপ এনেছিল।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর
