উদ্দীপকে বর্ণিত সংগঠনটির প্রতিষ্ঠানের পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হচ্ছে আমার পাঠ্যবইয়ের লীগ অব নেশসন বা জাতিপুঞ্জ। নিচে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করা হলো- প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা মানবজীবনের ধ্বংস এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি বুঝিয়ে দেয় যে, আধুনিক যুদ্ধগুলো খুবই বীভৎস হবে। এ যুদ্ধে সামরিক ও বেসামরিক লোকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আধুনিক মরণাস্ত্রে সকলেই নিহত হবে। এ যুদ্ধ কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে আবদ্ধ থাকবে না। জলে-স্থলে, আকাশে সব জায়গায় যুদ্ধ চলতে থাকবে। শত্রুর বিমান সাধারণ মানুষের ওপর আক্রমণ চালাবে। তাছাড়া এ যুদ্ধের ফলে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমন সময় জ্ঞানী ব্যক্তিরা মানবতার কথা চিন্তা করে আসন্ন যুদ্ধের সম্ভাবনাকে বন্ধ করার একটা প্রচেষ্টা চালাতে থাকে। যার ফলে একটা স্থায়ী শান্তি ফিরে আসতে পারে। পোপ পঞ্চদশ বেনেডিক্ট ১৯১৭ সালে আর যুদ্ধ না করে আপসের সাহায্যে আন্তর্জাতিক বিরোধ মেটাবার আবেদন করেন। ব্রিটেনের জেনারেল স্মার্টস ফিলিমোর আন্তর্জাতিক সংস্থার সাহায্যে বিরোধ মেটানোর প্রস্তাব দেন। অতঃপর প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায়বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। প্যারিসের শান্তি সম্মেলনে উইলসনের প্রস্তাবের ভিত্তিতে ১৯ সদস্যের এক কমিটিকে লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। আর এগুলো করা হয় প্রথম বিশ্বযুদ্ধের বীভৎসতা দেখে মানুষের মনে যুদ্ধের প্রতি অনীহা এবং বীতশ্রদ্ধা থেকে। এভাবেই লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা লাভ করে।
HSC History 2nd Paper Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 3: প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অভ নেশনস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনটির প্রতিষ্ঠানের পটভূমি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
