উদ্দীপকে কোন যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে। পাঠ্যবইয়ের আলোকে নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- ১. ভার্সাই সন্ধির ত্রুটি: ভার্সাই সন্ধি দ্বারা জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখার ব্যবস্থা করা হয়। তাই জার্মানবাসী ভার্সাই সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়। ২. হিটলারের উত্থান: ১৯৩৩ সালে হিটলার জার্মানি শাসন ক্ষমতা গ্রহণ করেন। হিটলার ছিলেন উগ্র জাতীয়তাবাদী। তিনি জার্মাবাসীকে ভার্সাই সন্ধির বিরুদ্ধে নিয়ে গিয়ে জার্মানকে ইউরোপের শ্রেষ্ঠ দেশে পরিণত করার স্বপ্ন দেখাতে থাকেন। ৩. ব্রিটেনের তোষণ নীতি: ব্রিটেনের টোরি মন্ত্রীসভা মনে করত রাশিয়ার সাম্যবাদকে রোধ করতে হলে নাৎসি জার্মানিকে ব্যবহার করা দরকার। জার্মানি দুর্বল হয়ে পড়লে পূর্ব ইউরোপ থেকে রাশিয়ার সাম্যবাদ্য জার্মানির পথে পশ্চিমে ঢুকে পড়বে। এর ফলে পশ্চিমের বুর্জোয়া গণতন্ত্র ধ্বংস হতে পারে। এজন্য ব্রিটেন জার্মানির শক্তি ও অস্ত্র বৃদ্ধিতে বাধা দেয়নি। ৪. জাপান ও ইতালির আগ্রাসন নীতি: এশিয়ায় জাপানের সাম্রাজ্যবাদী যুদ্ধ এবং ইতালির আগ্রাসন নীতি বিশ্বশান্তিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইতালির আবিসিনিয়া আক্রমণ ও আলবেনিয়া অধিকার এবং জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণ হিটলারকে সাহস ও উৎসাহ প্রদান করে। এছাড়াও ভাইমার প্রজাতন্ত্রের পতন, সাম্রাজ্যবাদী স্বার্থের সংঘাত, আদর্শগত দ্বন্দ্ব, হিটলার কর্তৃক অস্ট্রিয়া দখল ও পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। পরিশেষে বলা যায়, একক কোনো কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি বরং ইউরোপের পরিবর্তিত পরিস্থিতিই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকে কোন যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর