প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ১০ ফ্রেবুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আন্তর্জাতিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে প্যারিস শান্তিচুক্তি হিসেবে পরিচিত। মূলত যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ফিনল্যান্ডের মতো ছোট রাষ্ট্রগুলোর সাথে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করে। প্যারিস শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল যুদ্ধের ক্ষতিপূরণ, সংখ্যালঘুদের অধিকার এবং ঔপনিবেশিক সাম্রাজ্যের অবসানসহ বিভিন্ন আঞ্চলিক সমন্বয় সাধনের প্রতিশ্রুতি।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর