উদ্দীপকে বর্ণিত স্বৈরশাসকের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল আছে? তার উত্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্বৈরশাসকের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের মিল আছে। নিচে তার উত্থান আলোচনা করা হলো- বিংশ শতকের রাজনীতির মূল স্রোতধারায় ছিল জার্মানির এডলফ হিটলার। তিনি ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করে দারুণ সুনাম অর্জন করেন। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মান শ্রমিক পার্টিতে। তিনি ধনতন্ত্র, ইহুদি, ফ্রান্স ও ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলির তীব্র নিন্দা করে অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেন। ১৯২০ সালে হিটলার দলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল' সংক্ষেপে নাৎসি পার্টি। তিনি নিরাপত্তার জন্য নাৎসি পার্টির অঙ্গসংগঠন হিসেবে ১৯২১ সালে ঝটিকা বা S. A বাহিনী গঠন করেন। তার বিখ্যাত বই 'Mein Kampf [গণিত] বা 'আমার সংগ্রাম'কে নাৎসি বাইবেল বলা হয়। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ৩০ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। অতঃপর পার্লামেন্ট এক আইন পাস করে হিটলার চার বছরের জন্য জার্মানির সর্বময় ক্ষমতা দখল করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যু হলে তিনি একাধারে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদ গ্রহণ করে, জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ প্রেক্ষিতে তিনি ১৯৩৪ সালের ২৪ জুলাই নাৎসি দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। হিটলার জার্মানি তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র। বিশ্ব ইতিহাসে হিটলার একটি বিশেষ বিতর্কিত ব্যক্তিত্ব।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত স্বৈরশাসকের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর