শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'দৃশ্যপট-১' ও 'দৃশ্যপট-২' যথাক্রমে আকস্মিক ও সম্ভাবনাকে নির্দেশ করে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো- ১. যে ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না, আবার ঘটনাটি অনিশ্চিত তাও বলা যায় না এমন ঘটনা হলো সম্ভাব্য ঘটনা। অন্যদিকে, কার্যকারণ সম্পর্কবিহীন অপ্রত্যাশিত বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাকে আকস্মিক ঘটনা বলে। ২. সম্ভাবনাকে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা বলা হয়। অর্থাৎ, এ দুই অবস্থার মাঝামাঝি সম্ভাবনাকে বিরাজ করে। অন্যদিকে, আকস্মিকতার কোনো মধ্যবর্তী অবস্থা নেই। এখানে কোনো পূর্বাভাস ছাড়াই ঘটনা ঘটে থাকে। ৩. সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। অর্থাৎ, সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কম হয়। তবে কোনোভাবেই সেটি নিশ্চয়তায় পৌঁছায় না। অন্যদিকে, আকস্মিকতা কোনো মাত্রাগত ব্যাপার নয়। এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আকস্মিকতার মাত্রা নির্ণয় করা যায়। ৪. সম্ভাবনার ক্ষেত্রে ঘটনা কার্যকারণ সম্পর্কে আমাদের আংশিক জ্ঞান থাকে। অর্থাৎ সম্ভাবনার ভিত্তিমূলে কাজ করে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা। অন্যদিকে, আকস্মিকতার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকে। এক্ষেত্রে আমরা ঘটনাটির কারণ নির্ণয় করতে অপারগ। ৫. সম্ভাবনাকে বিভিন্ন সূত্র ব্যবহার করে পরিমাপ করা যায়। অর্থাৎ, বিভিন্ন ঘটনার সম্ভাবনা পরিমাপযোগ্য। অন্যদিকে, আকস্মিকতা পরিমাপের কোনো নিয়ম নেই। তাই আকস্মিক ঘটনা পরিমাপ করা যায় না। পরিশেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। সম্ভাবনার ক্ষেত্রে কারণ সম্পর্কে আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে আমাদের কিছুই জানা থাকে না।

HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ এর তুলনামূলক পার্থক্য বিশ্ল…

উদ্দীপক

দৃশ্যপট-১: ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শাহবাজপুর গ্রামে একদিন প্রবলবেগে টর্নেডো বয়ে গেল। কেউ-ই এ বিষয়ে অবগত ছিল না। আবহাওয়া বিভাগও কিছু জানায়নি। হঠাৎ করেই যেন এটি ঘটে গেল। দৃশ্যপট-২: অন্য আরেক দিন সারাদেশে ভ্যাপসা গরম, আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা। সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়েছে। বেতার ও টিভিতে ঘন ঘন ১০নং মহাবিপদ সংকেত প্রচার হতে লাগল। রাতের শেষভাগে ঝড় বয়ে যেতে পারে। [চট্টগ্রাম বোর্ড ২০১৬]

উত্তর

কার্যকারণ সম্পর্কবিহীন অপ্রত্যাশিত ঘটনা বা হঠাৎ করে যাওয়া ঘটনাকে আকস্মিকতা বা আকস্মিক ঘটনা বলে।

উত্তর

সম্ভাবনা পরিমাপের দুটি নিয়ম হলো- ১. অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে। ২. দুটি স্বতন্ত্র ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা ঘটনা দুটির পৃথক সম্ভাবনার মাত্রার গুণফলের সমান হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ১ম দৃশ্যপটের বিষয়টি পাঠ্যবইয়ের আকস্মিকতার সাথে মিল আছে। আমরা প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটতে দেখি। এসব ঘটনার প্রত্যেকটির প্রকৃত কারণ নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব ঘটনার কোনোটির কারণ আমাদের জানা থাকে, আবার কোনোটির কারণ আমাদের জানা থাকে না। কিছু ঘটনা হঠাৎ করেই ঘটে থাকে যেগুলোর কারণ আমাদের নিকট সম্পূর্ণ অজ্ঞাত থাকে। তাই বলা যায়, কার্যকারণ, সম্পর্কবিহীন অপ্রত্যাশিত ঘটনা বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাকে আকস্মিকতা বা আকস্মিক ঘটনা বলে। আকস্মিক ঘটনার কোনো পূর্বাভাস পাওয়া যায় না এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করাও আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রকৃতপক্ষে আস্মিক ঘটনা বা কার্যকারণ সম্পর্কবিহীন কোনো ঘটনা নেই। প্রত্যেক ঘটনারই কারণ আছে। আর কারণ নির্ণয়ে অপরাগতার কারণেই মানুষ বিভিন্ন ঘটনাকে আকস্মিক ঘটনা বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'দৃশ্যপট-১' ও 'দৃশ্যপট-২' যথাক্রমে আকস্মিক ও সম্ভাবনাকে নির্দেশ করে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো- ১. যে ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না, আবার ঘটনাটি অনিশ্চিত তাও বলা যায় না এমন ঘটনা হলো সম্ভাব্য ঘটনা। অন্যদিকে, কার্যকারণ সম্পর্কবিহীন অপ্রত্যাশিত বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাকে আকস্মিক ঘটনা বলে। ২. সম্ভাবনাকে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা বলা হয়। অর্থাৎ, এ দুই অবস্থার মাঝামাঝি সম্ভাবনাকে বিরাজ করে। অন্যদিকে, আকস্মিকতার কোনো মধ্যবর্তী অবস্থা নেই। এখানে কোনো পূর্বাভাস ছাড়াই ঘটনা ঘটে থাকে। ৩. সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। অর্থাৎ, সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কম হয়। তবে কোনোভাবেই সেটি নিশ্চয়তায় পৌঁছায় না। অন্যদিকে, আকস্মিকতা কোনো মাত্রাগত ব্যাপার নয়। এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আকস্মিকতার মাত্রা নির্ণয় করা যায়। ৪. সম্ভাবনার ক্ষেত্রে ঘটনা কার্যকারণ সম্পর্কে আমাদের আংশিক জ্ঞান থাকে। অর্থাৎ সম্ভাবনার ভিত্তিমূলে কাজ করে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা। অন্যদিকে, আকস্মিকতার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকে। এক্ষেত্রে আমরা ঘটনাটির কারণ নির্ণয় করতে অপারগ। ৫. সম্ভাবনাকে বিভিন্ন সূত্র ব্যবহার করে পরিমাপ করা যায়। অর্থাৎ, বিভিন্ন ঘটনার সম্ভাবনা পরিমাপযোগ্য। অন্যদিকে, আকস্মিকতা পরিমাপের কোনো নিয়ম নেই। তাই আকস্মিক ঘটনা পরিমাপ করা যায় না। পরিশেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। সম্ভাবনার ক্ষেত্রে কারণ সম্পর্কে আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে আমাদের কিছুই জানা থাকে না।
HSCLogic 2nd PaperChapter 8 : সম্ভাবনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এই তো ক'মাস আগেই হাওর অঞ্চলের কৃষকদের ছিল বুক ভরা আশা আর মুখ ভরা হাসি। বাম্পার ফলন হয়েছে ধানের। এ ফসল তারা ঘরে তুলবে। পরিশোধ করবে পাওনাদারদের ঋণ। সংসারে আসবে সুখ, আসবে স্বাচ্ছন্দ্য। কিন্তু না, সহসা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় কৃষকের সব আশা-আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। ডুবে যায় হাওর অঞ্চলের ফলে যাওয়া সমস্ত ধান ক্ষেত। এ যেন মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো। বিষাক্ত হয়ে যায় হাওর পানি। ঝাঁকে ঝাঁকে মরতে থাকে মাছ, আর খামারের হাঁস। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক
আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
খ
বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?
গ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাদের যেকোনো একটির প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বুবিনা বাসায় ফিরে তার লন্ডন প্রবাসী বোনকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করে বলে, 'কি ব্যাপার আপু? তুমি কখন আসলে? আমরা তো কিছুই জানি না।' দৃশ্যকল্প-২: রাজীব ও সজীব দুই বন্ধু মিলে গুটি তোলাতুলি খেলছিল। ঝুড়িতে মোট ৩০টি গুটি ছিল যার মধ্যে ২০টি লাল এবং ১০টি সবুজ। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
সম্ভাবনা কাকে বলে?
খ
সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।
গ
দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্ভাবনা কাকে বলে?

সম্ভাবনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে নেপালগামী ইউএস-বাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয়। এর ফলে বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে প্রায় ৫০ জনের মৃত্যু ঘটল। দৃশ্যকল্প-২: বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলসমূহে প্রায় প্রতিবছরেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তাই একদিন বৈরী আবহাওয়া দেখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে স্থানীয় প্রশাসন উপকূলের সকল মানুষের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দিল। [রাজশাহী কলেজ, রাজশাহী]
ক
আকস্মিতা কী?
খ
সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আকস্মিতা কী?

আকস্মিতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাবিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।সম্ভাবনা কাকে বলে?দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা করদৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?আকস্মিতা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।