উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাদের যেকোনো একটির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: . উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপটে সম্ভাবনা এ আকস্মিকতার বিষয় দুটি প্রতিফলিত হয়েছে। নিম্নে আকস্মিকতা বিষয়টি আলোচনা করা হলো। আকস্মিকতার জন্ম কার্যের কারণ সম্পর্কে অজ্ঞতা থেকে। যে ঘটনার কারণ সম্পর্কে আমরা পূর্ব থেকে অজ্ঞ থাকি তা ঘটলে আমরা বিস্মিত হই, অবাক হই এবং মনে হয় ঘটনাটি হঠাৎই ঘটল। কিন্তু এর কারণ ঘটার ব্যাপারে যদি আগে থেকে জানা থাকত তাহলে আমরা বিস্মিত হতাম না বা অবাক হতাম না। উদ্দীপকের পাহাড়ি ঢলটা হাওরবাসীর কাছে আকস্মিক ঘটনা। কারণ এ পাহাড়ি ঢলের কোনো পূর্বাভাস তাদের জানা ছিল না। যার ফলে এ ঘটনাটি হঠাৎ ঘটেছে তারা এরূপ বোধ করছিল। কিন্তু পাহাড়ি ঢলে কোনো পূর্বাভাস জানা থাকলে এটি তাদের কাছে সম্ভাব্য ঘটনায় পরিণত হতো।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর