HSCLogic 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
এই তো ক'মাস আগেই হাওর অঞ্চলের কৃষকদের ছিল বুক ভরা আশা আর মুখ ভরা হাসি। বাম্পার ফলন হয়েছে ধানের। এ ফসল তারা ঘরে তুলবে। পরিশোধ করবে পাওনাদারদের ঋণ। সংসারে আসবে সুখ, আসবে স্বাচ্ছন্দ্য। কিন্তু না, সহসা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় কৃষকের সব আশা-আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। ডুবে যায় হাওর অঞ্চলের ফলে যাওয়া সমস্ত ধান ক্ষেত। এ যেন মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো। বিষাক্ত হয়ে যায় হাওর পানি। ঝাঁকে ঝাঁকে মরতে থাকে মাছ, আর খামারের হাঁস।
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক
আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর
আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ Chance.
খ
বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?
উত্তর
বিশ্বাসকে সম্ভাবনার ভিত্তি বলা যায় না। কারণগুলো নিচে দেওয়া হলো-
১. বিশ্বাস আত্মগত ব্যাপার কিন্তু সম্ভাবনা বস্তুগত।
২. বিশ্বাসের মাত্রা পরিমাপ আযোগ্য।
৩. বিশ্বাস অবস্থাভেদে পরিবর্তনশীল।
উক্ত কারণগুলোর জন্য বিশ্বাসকে সম্ভাব্যতার ভিত্তি বলা যায় না।
গ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাদের যেকোনো একটির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর
. উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপটে সম্ভাবনা এ আকস্মিকতার বিষয় দুটি প্রতিফলিত হয়েছে। নিম্নে আকস্মিকতা বিষয়টি আলোচনা করা হলো। আকস্মিকতার জন্ম কার্যের কারণ সম্পর্কে অজ্ঞতা থেকে। যে ঘটনার কারণ সম্পর্কে আমরা পূর্ব থেকে অজ্ঞ থাকি তা ঘটলে আমরা বিস্মিত হই, অবাক হই এবং মনে হয় ঘটনাটি হঠাৎই ঘটল। কিন্তু এর কারণ ঘটার ব্যাপারে যদি আগে থেকে জানা থাকত তাহলে আমরা বিস্মিত হতাম না বা অবাক হতাম না। উদ্দীপকের পাহাড়ি ঢলটা হাওরবাসীর কাছে আকস্মিক ঘটনা। কারণ এ পাহাড়ি ঢলের কোনো পূর্বাভাস তাদের জানা ছিল না। যার ফলে এ ঘটনাটি হঠাৎ ঘটেছে তারা এরূপ বোধ করছিল। কিন্তু পাহাড়ি ঢলে কোনো পূর্বাভাস জানা থাকলে এটি তাদের কাছে সম্ভাব্য ঘটনায় পরিণত হতো।
ঘ
পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর
উদ্দীপকের ভালো ফসলের প্রত্যাশাটি সম্ভাব্য ঘটনা কিন্তু বন্যার বিষয়টি আকস্মিক ঘটনা। এ দুটির পার্থক্য নিম্নে দেওয়া হলো-
১. কার্যের কারণ সম্পর্কে অপূর্ণ জ্ঞান থেকে সম্ভাব্যতার জন্ম কিন্তু কার্যের কারণ সম্পর্কে অজ্ঞতা থেকে আকস্মিকতার জন্ম।
২. সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে কিছু সংকেত জানা থাকে কিন্তু আকস্মিক ঘটনার কোনো সংকেতই জানা থাকে না।
৩. সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে মানসিক প্রস্তুতি থাকে কিন্তু আকস্মিক ঘটনার ক্ষেত্রে মানসিক প্রস্তুতি থাকে না।
৪. সম্ভাব্য ঘটনা ধীরে ঘটে এরূপ মনে হয় কিন্তু আকস্মিক ঘটনা হঠাৎ এরূপ মনে হয়।
পরিশেষে বলা যায়, ভালো ফসলের প্রত্যাশাটি এবং বন্যার বিষয়টি যুক্তিবিদ্যার দিক থেকে ভিন্ন বিষয়।
সম্পূর্ণ প্রশ্ন দেখো