উদ্দীপকে নাবিল এবং তার বন্ধু ফাহাদের সাথে দেখা হওয়ার ঘটনাটি তোমার পাঠ্যবিষয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নাবিল ও তার বন্ধুর দেখা হওয়ার বিষয়টি পাঠ্যবইয়ের আকস্মিকতাকে নির্দেশ করে। আকস্মিকতা হলো কার্যকারণ সম্পর্কবিহীন হঠাৎ করে, বা অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ঘটনা। কারণকারণ নিয়ম অনুযায়ী। পৃথিবী প্রতিটি ঘটনারই কারণ আছে। কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা সকল ঘটনার কারণ নির্ণয় করতে পারি না। ফলে এসব ঘটনার কারণ আমাদের নিকট অজ্ঞাত থাকে। তাই যেখানে কারণ অজ্ঞাত এবং কোনো রকম পূর্বাভাস ছাড়া একটি ঘটনা হঠাৎ' করে আবির্ভূত হয় তাকে আকস্মিকতা বলে। আকস্মিকতাকে ব্যাপক ও সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। সংকীর্ণ অর্থে আকস্মিকতা বলতে দুই বা ততোধিক ঘটনার করা সম্ভব না হলে তাকে আকস্মিকতা বলে। আর ব্যাপক অর্থে অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া যে ঘটনার কারণ আমাদের জানা থাকে না তাকে আকস্মিকতা বলে। আকস্মিকতাকে যে অর্থেই গ্রহণ করা হোক না কেন কারণ নির্ণয়ে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাই আকস্মিকতার উদ্ভব ঘটায়। পরিশেষে বলা যায়, কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। তাই কারণ আবিষ্কার করতে পারলেই আকস্মিকতা কারণেই শৃঙ্খলে আবদ্ধ হয়।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
উদ্দীপকে নাবিল এবং তার বন্ধু ফাহাদের সাথে দেখা হওয়ার ঘটনাটি তোমার প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর