শেয়ারFacebookWhatsApp

সুবর্ণার বাবার কথায় ও রাত্রের ঘটনায় যে দুটি বিষয়ের নির্দেশ পাওয়া যায় তাদের তুলনামূলন আলোচনা কর।

উত্তর: সুবর্ণার বাবার কথায় সম্ভাবনার ও রাত্রের ঘটনায় আকস্মিকতার নির্দেশ পাওয়া যায়। সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে তুলনামূলক আলোচনা করলে উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, উভয়ে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। উভয়ের প্রভাব আমাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সম্ভাবনা হলো নিশ্চিত ও অনিশ্চিতের মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতা হলো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। এ কারণে বলা হয়, সম্ভাবনার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অপূর্ণতা। আর আকস্মিকতার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অজ্ঞতা। পাশাপাশি সম্ভাবনাকে গাণিতিকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আকস্মিকতা গাণিতিকভাবে প্রকাশ করা যায় না। এছাড়াও সম্ভাবনা পরিমাপের নিয়মাবলি আছে। কিন্তু আকস্মিকতা পরিমাণের কোনো নিয়ম নেই। উদ্দীপকের সুবর্ণার বাবার মতে, তোরা আসবি এটা জানতাম। তবে কবে আসবি তা জানতাম না। তার এই বক্তব্য সম্ভাবনাকে নির্দেশ করে। উদ্দীপকে বলা হয়েছে, রাতে হঠাৎই শিলা বৃষ্টি হওয়াতে গ্রামের অনেকেরই টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে, যা আকস্মিকতাকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, সম্ভাবনার ক্ষেত্রে আমরা আগাম ব্যবস্থা নিতে পারলেও আকস্মিকতার ক্ষেত্রে তা পারি না।

HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল

সুবর্ণার বাবার কথায় ও রাত্রের ঘটনায় যে দুটি বিষয়ের নির্দেশ পাওয়া যা…

উদ্দীপক

সুবর্ণা পূজার ছুটিতে কণা ও মিনা দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে গেল। তাদের এক সাথে দেখতে পেয়ে সুবর্ণার মা বের হয়ে এসে বলল, আমরা মন বলছিল তোরা আসবি। তাই তো চলে এসেছিস। আমার মন না চাইলে তোরা তো আসতে পারতি না। সুবর্ণার বাবা তখন বলল, তোরা আসবি এটা জানতাম তবে কবে আসবি সেটা তো জানতাম না। ভালই হলো তোরা আসায়। একসাথে অনেক মজা করা যাবে। রাতে হঠাৎই শিলা বৃষ্টি হওয়াতে গ্রামের অনেকেরই টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

সম্ভাবনার প্রথম নিয়ম হলো, অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে কোনো ঘটনার সম্ভাবনার মাত্রা নির্ণয় করা যায়।

উত্তর

বাস্তব জীবনে সম্ভাবনার গুরুত্ব অপরিসীম। বহুকারণবাদের জন্য কার্যকারণ পদ্ধতিগুলো সঠিকভাবে প্রয়োগ করা যায় না। এ অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদগণ-সম্ভাবনার নিয়ম প্রণয়ন করেছেন। যেগুলো প্রয়োগ করে বহুকারণবাদকে আংশিকভাবে মোকাবিলা করা যায়। সম্ভাবনার ফলে কোনো ঘটনাকে আকস্মিক বলে উড়িয়ে দেওয়া যায় না। ফলে পরোক্ষভাবে কার্যকারণ সম্পর্ক আসে। এছাড়া প্রকৃতির ঘটনাবলি অত্যন্ত জটিল হওয়ায় আমরা সম্ভাবনার সহায়তা গ্রহণ করি। অতএব বলা যায়, বাস্তব জীবনে সম্ভাবনার গুরুত্ব অপরিসীম।

উত্তর

সুবর্ণার মায়ের বক্তব্যে সম্ভাবনার আত্মগত ভিত্তিটি প্রকাশিত হয়েছে। সম্ভাবনার ভিত্তি সম্পর্কে যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তিবিদ জেভন্স এর মতো সম্ভাব্যতা সম্পূর্ণরূপে আত্মগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কোনো একটি ঘটনার সম্ভাব্যতা নির্ভর করে ঘটনাটি ঘটার ব্যাপারে আমাদের বিশ্বাসের মাত্রার ওপর। উদ্দীপকের সুবর্ণার মা বলেন, তার মন বলছিল বলে কণা ও মিনা এসেছে। আর তার মন না চাইলে তারা আসত না। সুবর্ণার মায়ের এই বক্তব্য সম্ভাবনার আত্মগত ভিত্তির সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

সুবর্ণার বাবার কথায় সম্ভাবনার ও রাত্রের ঘটনায় আকস্মিকতার নির্দেশ পাওয়া যায়। সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে তুলনামূলক আলোচনা করলে উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, উভয়ে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। উভয়ের প্রভাব আমাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সম্ভাবনা হলো নিশ্চিত ও অনিশ্চিতের মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতা হলো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। এ কারণে বলা হয়, সম্ভাবনার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অপূর্ণতা। আর আকস্মিকতার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অজ্ঞতা। পাশাপাশি সম্ভাবনাকে গাণিতিকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আকস্মিকতা গাণিতিকভাবে প্রকাশ করা যায় না। এছাড়াও সম্ভাবনা পরিমাপের নিয়মাবলি আছে। কিন্তু আকস্মিকতা পরিমাণের কোনো নিয়ম নেই। উদ্দীপকের সুবর্ণার বাবার মতে, তোরা আসবি এটা জানতাম। তবে কবে আসবি তা জানতাম না। তার এই বক্তব্য সম্ভাবনাকে নির্দেশ করে। উদ্দীপকে বলা হয়েছে, রাতে হঠাৎই শিলা বৃষ্টি হওয়াতে গ্রামের অনেকেরই টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে, যা আকস্মিকতাকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, সম্ভাবনার ক্ষেত্রে আমরা আগাম ব্যবস্থা নিতে পারলেও আকস্মিকতার ক্ষেত্রে তা পারি না।
HSCLogic 2nd PaperChapter 8 : সম্ভাবনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এই তো ক'মাস আগেই হাওর অঞ্চলের কৃষকদের ছিল বুক ভরা আশা আর মুখ ভরা হাসি। বাম্পার ফলন হয়েছে ধানের। এ ফসল তারা ঘরে তুলবে। পরিশোধ করবে পাওনাদারদের ঋণ। সংসারে আসবে সুখ, আসবে স্বাচ্ছন্দ্য। কিন্তু না, সহসা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় কৃষকের সব আশা-আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। ডুবে যায় হাওর অঞ্চলের ফলে যাওয়া সমস্ত ধান ক্ষেত। এ যেন মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো। বিষাক্ত হয়ে যায় হাওর পানি। ঝাঁকে ঝাঁকে মরতে থাকে মাছ, আর খামারের হাঁস। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক
আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
খ
বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?
গ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাদের যেকোনো একটির প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বুবিনা বাসায় ফিরে তার লন্ডন প্রবাসী বোনকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করে বলে, 'কি ব্যাপার আপু? তুমি কখন আসলে? আমরা তো কিছুই জানি না।' দৃশ্যকল্প-২: রাজীব ও সজীব দুই বন্ধু মিলে গুটি তোলাতুলি খেলছিল। ঝুড়িতে মোট ৩০টি গুটি ছিল যার মধ্যে ২০টি লাল এবং ১০টি সবুজ। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
সম্ভাবনা কাকে বলে?
খ
সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।
গ
দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্ভাবনা কাকে বলে?

সম্ভাবনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে নেপালগামী ইউএস-বাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয়। এর ফলে বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে প্রায় ৫০ জনের মৃত্যু ঘটল। দৃশ্যকল্প-২: বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলসমূহে প্রায় প্রতিবছরেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তাই একদিন বৈরী আবহাওয়া দেখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে স্থানীয় প্রশাসন উপকূলের সকল মানুষের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দিল। [রাজশাহী কলেজ, রাজশাহী]
ক
আকস্মিতা কী?
খ
সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আকস্মিতা কী?

আকস্মিতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাবিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।সম্ভাবনা কাকে বলে?দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা করদৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?আকস্মিতা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।