শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো— প্রাকৃতিক শ্রেণিকরণ গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। শ্রেণিকরণের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এর ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের ক্ষেত্রে বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং ব্যক্তি নিজের খেয়াল-খুশিমতো সৃষ্টি করে থাকে। যেমনটি করেছে উদ্দীপকের নূপুর। নূপুর তার পড়ার টেবিলে খাতা, কলম, উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং গানের বই ভিন্ন ভিন্ন করে সাজিয়ে রাখেছে। এ কাজে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। তাই এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত । প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহের মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায় বলে একে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। পাশাপাশি এ ধরণের শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তির ব্যবহারিক প্রয়োজন সাধিত হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণকে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান অর্জন করা এবং কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে বিশেষ কোনো ব্যবহারিক সুবিধা লাভ করা।

HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত শ্রেণিকরণের তুলনামূলক বিশ্ল…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: নূপুর তার বাসায় আলাদা আলাদা খাঁচায় ময়না, কবুতর, তোতা, শালিক এবং কাকাতুয়া পোষে। নূপূর কেঁচো আর তেলাপোকা দেখলেই ভয়ে কেঁপে উঠে। দৃশ্যকল্প-২: নূপুর তার পড়ার টেবিলে খাতা, কলম, উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং গানের বই ভিন্ন ভিন্ন করে সাজিয়ে রাখে।

Chittagong · 2019

উত্তর

শ্রেণিকরণ হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনাবলিকে তাদের সাদৃশ্যের আলোকে সন্নিবেশ করার একটি মানসিক প্রক্রিয়া।

উত্তর

শ্রেণিকরণ প্রক্রিয়াটি ব্যক্তি কাল্পনিকভাবে সম্পন্ন করে বলে একে স্মৃতিশক্তির সহায়ক প্রক্রিয়া বলা হয়। শ্রেণিকরণের মৌলিক বৈশিষ্ট্য হলো এটি একটি মানসিক প্রক্রিয়া। মানুষ তার সহজাত বুদ্ধিবৃত্তির মাধ্যমে মানসিকভাবে কোনো বিষয়কে সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করে থাকে। যেমন- একজন ছাত্র তার সমস্ত বই গুরুত্বের ভিত্তিতে বিভিন্ন তাকে সাজিয়ে রাখে। তার এই বই সাজিয়ে রাখার প্রক্রিয়া মানসিক চিন্তার ফল। এজন্য বলা হয়, শ্রেণিকরণ স্মৃতিশক্তির সহায়ক প্রক্রিয়া।

উত্তর

দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সঙ্গতিপূর্ণ। যে শ্রেণিকরণে বস্তু বা ঘটনাসমূহ মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্ত করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। এ শ্রেণিকরণে বস্তু বা ঘটনাসমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ পায়। এ কারণে যুক্তিবিদরা এই শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলেছেন। যেমন— পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত। দৃশ্যকল্প-১ এ নূপুর তার বাসায় ময়না, কবুতর, তোতা, শালিক এবং কাকাতুয়া পাখি আলাদা আলাদা খাঁচায় পোষে। পাশাপাশি সে কেঁচো আর তেলাপোকা দেখলেই ভয় পায়। এখানে মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি পাখিকে অন্য পাখি থেকে আলাদা করে দেখানো হয়েছে। পাশাপাশি মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে পাখিদের থেকে কেঁচো ও তেলাপোকাকে আলাদা করা হয়েছে। এরূপ গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে শ্রেণিকরণ করার জন্য দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সঙ্গতিপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো— প্রাকৃতিক শ্রেণিকরণ গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। শ্রেণিকরণের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এর ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের ক্ষেত্রে বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং ব্যক্তি নিজের খেয়াল-খুশিমতো সৃষ্টি করে থাকে। যেমনটি করেছে উদ্দীপকের নূপুর। নূপুর তার পড়ার টেবিলে খাতা, কলম, উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং গানের বই ভিন্ন ভিন্ন করে সাজিয়ে রাখেছে। এ কাজে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। তাই এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত । প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহের মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায় বলে একে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। পাশাপাশি এ ধরণের শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তির ব্যবহারিক প্রয়োজন সাধিত হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণকে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান অর্জন করা এবং কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হচ্ছে বিশেষ কোনো ব্যবহারিক সুবিধা লাভ করা।
HSCLogic 2nd PaperChapter 8 : সম্ভাবনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এই তো ক'মাস আগেই হাওর অঞ্চলের কৃষকদের ছিল বুক ভরা আশা আর মুখ ভরা হাসি। বাম্পার ফলন হয়েছে ধানের। এ ফসল তারা ঘরে তুলবে। পরিশোধ করবে পাওনাদারদের ঋণ। সংসারে আসবে সুখ, আসবে স্বাচ্ছন্দ্য। কিন্তু না, সহসা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় কৃষকের সব আশা-আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। ডুবে যায় হাওর অঞ্চলের ফলে যাওয়া সমস্ত ধান ক্ষেত। এ যেন মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো। বিষাক্ত হয়ে যায় হাওর পানি। ঝাঁকে ঝাঁকে মরতে থাকে মাছ, আর খামারের হাঁস। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক
আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
খ
বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?
গ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাদের যেকোনো একটির প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

বিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বুবিনা বাসায় ফিরে তার লন্ডন প্রবাসী বোনকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করে বলে, 'কি ব্যাপার আপু? তুমি কখন আসলে? আমরা তো কিছুই জানি না।' দৃশ্যকল্প-২: রাজীব ও সজীব দুই বন্ধু মিলে গুটি তোলাতুলি খেলছিল। ঝুড়িতে মোট ৩০টি গুটি ছিল যার মধ্যে ২০টি লাল এবং ১০টি সবুজ। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
সম্ভাবনা কাকে বলে?
খ
সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।
গ
দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্ভাবনা কাকে বলে?

সম্ভাবনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে নেপালগামী ইউএস-বাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয়। এর ফলে বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে প্রায় ৫০ জনের মৃত্যু ঘটল। দৃশ্যকল্প-২: বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলসমূহে প্রায় প্রতিবছরেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তাই একদিন বৈরী আবহাওয়া দেখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে স্থানীয় প্রশাসন উপকূলের সকল মানুষের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দিল। [রাজশাহী কলেজ, রাজশাহী]
ক
আকস্মিতা কী?
খ
সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?
গ
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আকস্মিতা কী?

আকস্মিতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পাঠ্যবিষয়ের আলোকে উদ্দীপকে বিধৃত বিষয় দুটির মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট দুটিতে পাঠ্যপুস্তকের কোন দুটি বিষয় প্রতিফলিত হয়েছে? তাবিশ্বাস কেন সম্ভাবনার ভিত্তি হতে পারে না?আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।দৃশ্যকল্প-২ থেকে নিয়মের দ্বারা কীভাবে লাল গুটি উঠার সম্ভাবনা বের করা যায়? ব্যাখ্সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা হয় বুঝিয়ে লেখ।সম্ভাবনা কাকে বলে?দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা করদৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ে নির্দেশিত হয়েছে? তা ব্যাখ্যা কর।সম্ভাবনার প্রসাঙ্গিকতা বলতে কী বোঝ?আকস্মিতা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।