দৃশ্যকল্প-৩ এ সম্ভাবনা পরিমাপের কোন নিয়মের প্রতিফলন ঘটেছে? সে নিয়ম অনুসারে সমস্যাটির সমাধান করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ সম্ভাবনা পরিমাপের দ্বিতীয় নিয়মের প্রতিফলন ঘটেছে। সম্ভাবনা পরিমাপের দ্বিতীয় নিয়ম অনুসারে সমস্যাটির সমাধান করা হলো- সম্ভাবনা পরিমাপের দ্বিতীয় নিয়ম অনুযায়ী, দুটি স্বতন্ত্র ঘটনা এক সাথে ঘটার সম্ভাবনার মাত্রা ঘটনা দুটির পৃথকভাবে ঘটার সম্ভাবনা মাত্রার গুণফলের সমান হবে। দৃশ্যকল্প-৩ এর ঘটনা দুটি স্বতন্ত্র ঘটনা। পৃথক ঘটনা দুটির সম্ভাবনার মাত্রা হলো- বুবলি ৪ বার বল করলে ১ বার বোল্ড আউট হয়। ∴ বোল্ড আউট হওয়ার সম্ভাবনার মাত্রা = অনুকূল বিকল্প/মোট বিকল্প [গণিত] আবার, ১০ বার বল করলে ১ জন ক্যাচ আউট হয়। ∴ ক্যাচ আউট হওয়ার সম্ভাবনার মাত্রা = অনুকূল বিকল্প/মোট বিকল্প [গণিত] এখন সম্ভাবনার দ্বিতীয় সূত্র অনুযায়ী, বোল্ড আউট ও ক্যাচ আউট একত্রে হওয়ার সম্ভাবনা = বোল্ড আউট হওয়ার পৃথক সম্ভাবনা × ক্যাচ আউট হওয়ার পৃথক সম্ভাবনা [গণিত] অর্থাৎ দৃশ্যকল্প-৩ এ প্রদত্ত তথ্য অনুযায়ী, বুবলি ৪০ বার বল করলে ১ বার বোল্ড আউট ও ক্যাচ আউট একত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ সম্ভাবনা পরিমাপের কোন নিয়মের প্রতিফলন ঘটেছে? সে নিয়ম …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর