পিয়াসের বক্তব্যটি তোমার পাঠ্যবই-এর কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আকস্মিকতা বিষয়কে নির্দেশ করে। 'আকস্মিক' শব্দের ইংরেজি 'Chance [গণিত] কথাটি প্রাচীন ফরাসি শব্দ 'Cheance [গণিত] (চিয়াশে) থেকে উদ্ভূত। যার অর্থ- 'আকস্মিক বিষয়, সৌভাগ্য, ভাগ্য, পরিস্থিতি, ঘুটি বা পাশার দান' ইত্যাদি। বস্তুত যে ঘটনার কারণ অজ্ঞাত থাকে বা কারণ অজানা থাকে এবং যা আমাদের হঠাৎ বিস্মিত করে তোলে তাই হলো আকস্মিকতা। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনার কারণ জানতে পারি না বা কারণ উদ্ধার করতে পারি না, তখন উক্ত ঘটনাকে আকস্মিক বলে চালিয়ে দেই। যেমন- “কোনো পূর্বাভাস ও সংকেত ছাড়াই 'ক' এলাকায় হঠাৎ করে একটি টর্নেডো বয়ে গেল”- এটি একটি আকস্মিক ঘটনা। দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনায় হেলেনা তার আমেরিকা প্রবাসী বোনকে বাসায় দেখে খুবই অবাক হয়। কারণ এরূপ ঘটনার জন্য আগে থেকে হেলেনা প্রস্তুত ছিল না। এ কারণে এটি তার কাছে একটি আকস্মিক ঘটনা।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
পিয়াসের বক্তব্যটি তোমার পাঠ্যবই-এর কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর