ঘটনা-২ এ কোন বিষয়ের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ সম্ভাবনা বিষয়ের প্রতিফলন দেখা যায়। কেননা ঘটনাটিতে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা বুঝিয়েছে। যখন কোনো ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না, আবার ঘটনাটি যে অনিশ্চিত তাও বলা যায় না তখন তাকে সম্ভাব্য ঘটনা বলে। অর্থাৎ, আমরা যেসব ঘটনার কোনো নিশ্চয়তা পাই না, আবার ঘটনাটি যে অনিশ্চিত তাও বলতে পারি না এরূপ ঘটনাকে সম্ভাব্য ঘটনা বলে। সম্ভাবনা হলো নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। সম্ভাবনার দুটি অর্থ রয়েছে। যথা- ১. সাধারণ অর্থ ও ২. বৈজ্ঞানিক অর্থ। সম্ভাবনা কোনো কোনো সময় সাধারণ অর্থে আবার কোনো কোনো সময় বৈজ্ঞানিক অর্থে ব্যবহৃত হয়। সাধারণ অর্থে যখন কোনো ঘটনা একেবারেই অসম্ভব নয় তখন তা হয় সম্ভাব্য ঘটনা। আর যখন কোনো ঘটনা নিশ্চিত নয়, আবার অনিশ্চিতও নয় তাই হলো বৈজ্ঞানিক অর্থে সম্ভাবনা। সম্ভাবনার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কে আংশিক জ্ঞান থাকে। অর্থাৎ এখানে কার্যকারণ সম্পর্কে জ্ঞান অপূর্ণ থাকে। সম্ভাবনা মাত্রাগতভাবে অবস্থান করে। অর্থাৎ সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কম হয় কিন্তু কোনোভাবেই সম্ভাবনা নিশ্চিত বা অনিশ্চিত হয় না পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যায় সম্ভাবনা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Logic 2nd Paper Chapter 8 : সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 8 : সম্ভাবনা · সৃজনশীল
ঘটনা-২ এ কোন বিষয়ের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর