অন্বয়ী পদ্ধতিকে কেন সাদৃশ্য বা মিলের পদ্ধতি বলা হয়?
উত্তর: অন্বয়ী পদ্ধতিতে একাধিক দৃষ্টান্তের মধ্যে কেবল একটি সাধারণ মিল বা সদৃশ বিষয় খুঁজে বের করা হয় বলে একে সাদৃশ্য বা মিলের পদ্ধতি বলা হয়। অন্বয়ী পদ্ধতিতে মিল বা সাদৃশ্য দেখে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। এখানে আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে অমিল থাকে। আর যে বিষয়টিতে দৃষ্টান্তগুলোর মধ্যে মিল থাকে সেটিকেই আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরূপ মিল বা সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে অন্বয়ী পদ্ধতিকে সাদৃশ্য বা মিলের পদ্ধতি বলা হয়।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
অন্বয়ী পদ্ধতিকে কেন সাদৃশ্য বা মিলের পদ্ধতি বলা হয়?
উত্তর