কার্যকারণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: কার্যকারণ হচ্ছে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ককে বোঝায়। কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। তাদের এই সম্পর্ককে কার্যকারণ সম্পর্ক বলে। যেমন- কোনো একটি লোকের মৃত্যু ঘটলো। এ মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না। অবশ্যই তার একটি কারণ আছে। অনুসন্ধানে দেখা গেল, লোকটি বিষপান করেছে এবং বিষের ক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। সুতরাং বিষপান হচ্ছে মৃত্যুর কারণ। এখানে বিষপান ও মৃত্যুর ঘটনা দুটির মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
কার্যকারণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর