উদ্দীপকে নিদেশিত পদ্ধতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটি হলো অন্বয়ী পদ্ধতি। নিচে অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো- অন্বয় শব্দের অর্থ হলো মিল বা সাদৃশ্য। অন্বয়ী পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ অবস্থাকে ঐ সব ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন- উদ্দীপকের তিনটি দৃষ্টান্তের সাহায্যে দেখানো হয়েছে যে, পূর্ববর্তী ঘটনা (কারণ) হিসেবে প্রতিটি দৃষ্টান্তে 'ত' উপস্থিত এবং পরবর্তী ঘটনা (কার্য) হিসেবে প্রতিটি দৃষ্টান্তে 'জ' উপস্থিত। এরূপ সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, 'ত' হলো 'জ' এর কারণ। এ কারণে বলা যায়, এটি অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্ত। বৈশিষ্টগত দিক থেকে, অন্বয়ী পদ্ধতিতে দুই বা ততোধিক দৃষ্টান্ত থাকে। অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলোর মধ্যে একটি বিষয় মিল থাকে। এ পদ্ধতিতে কোন ঘটনার পূর্ববর্তী ঘটনা হলো তার কারণ এবং কোন ঘটনার পরবর্তী ঘটনা হলো তার কার্য। অন্বয়ী পদ্ধতি হলো নিরীক্ষণের পদ্ধতি। এখানে পরীক্ষণ সম্ভব নয়। আবার, অন্বয়ী পদ্ধতিতে কার্যকারণ আবিষ্কার করা যায়; কিন্তু প্রমাণ করা যায় না। অন্বয়ী পদ্ধতিতে অপনয়ন নীতিমালার প্রথম সূত্র অনুসরণ করা হয়। এবং অন্বয়ী পদ্ধতিতে কার্য ও কারণ আবিষ্কারের প্রাপ্ত সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়ে থাকে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে নিদেশিত পদ্ধতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর