ইঙ্গিতকৃত পদ্ধতিটির অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: ইঙ্গিতকৃত পদ্ধতিটি কার্যকারণ সম্পর্কের অন্বয়ী পদ্ধতিকে নির্দেশ করে। নিচে এ পদ্ধতির অসুবিধাসমূহ আলোচনা করা হলো- যুক্তিবিদ মিল প্রদত্ত পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতির প্রথমটি হচ্ছে অন্বয়ী পদ্ধতি। অন্বয় শব্দের অর্থ সাদৃশ্য। তাই একে সাদৃশ্যের পদ্ধতিও বলা হয়। বাস্তব জীবনে বিভিন্ন ঘটনার কারণ নির্ণয়ের ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতি সহজতর হিসেবে বিবেচিত। অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলোর নিরীক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে কৃত্রিমভাবে ঘটনা প্রস্তুত করতে হয় না বলে এটি কম ব্যয়সাপেক্ষ। তাই বাস্তব জীবনে এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র ব্যাপক। অন্বয়ী পদ্ধতিতে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। অন্বয়ী পদ্ধতি মূলত নিরীক্ষণের পদ্ধতি। নিরীক্ষণে যেসব সমস্যা রয়েছে, তা অন্বয়ী পদ্ধতিতেও বিরাজমান। নিরীক্ষণের সময় প্রয়োজনীয় বিষয় আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে। এ কারণে অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। আবার নিরীক্ষণের পদ্ধতি হওয়ার কারণে এ পদ্ধতি সব অবস্থায় নিশ্চিত ফলাফল দিতে পারে না। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতির সুবিধা-অসুবিধা উভয়ই বিদ্যমান। তবে নিরীক্ষণের পদ্ধতি হওয়ায় এই পদ্ধতির অসুবিধার চেয়ে সুবিধাই বেশি।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
ইঙ্গিতকৃত পদ্ধতিটির অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর