অনিন্দ্যের কাজটিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোন পদ্ধতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: অনিন্দ্যের কাজটিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ব্যতিরেকী পদ্ধতির প্রতিফলন ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতি হলো পার্থক্যের পদ্ধতি। এই পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত থাকে; যার একটিতে আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকে (সদর্থক দৃষ্টান্ত) এবং অন্যটিতে তা অনুপস্থিত থাকে (নঞর্থক দৃষ্টান্ত)। যদি এই দুটি দৃষ্টান্তের মধ্যে কেবল একটি বিষয় ছাড়া বাকি সব বিষয় সমান থাকে, তবে ঐ একটি বিষয়ই হবে ঘটনার কারণ বা কার্য। উদ্দীপকে অনিন্দ্য প্রথমে একটি বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজিয়ে শব্দ শুনতে পেল (সদর্থক দৃষ্টান্ত)। এরপর পাত্রটিকে বায়ুশূন্য করে ঘণ্টা বাজানো হলো কিন্তু শব্দ শোনা গেল না (নঞর্থক দৃষ্টান্ত)। এখানে উভয় ক্ষেত্রে ঘণ্টা ও আঘাত করার প্রক্রিয়া এক থাকলেও কেবল 'বায়'র উপস্থিতি ও অনুপস্থিতিই শব্দের পার্থক্যের কারণ। যেহেতু একটি মাত্র বিষয়ের উপস্থিতিতে কার্য ঘটে এবং অনুপস্থিতিতে ঘটে না, তাই এটি ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
অনিন্দ্যের কাজটিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোন পদ্ধতির প্রতিফলন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর