কাকতালীয় অনুপপত্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো পরিবর্তনশীল দৃষ্টান্তকে নির্দিষ্ট কোনো ঘটনার কারণ হিসেবে অনুমান করলে যে ভ্রান্তি হয় তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। কাকতালীয় অনুপপত্তি হলো ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফল। যেমন- আকাশে ধূমকেতুর আর্বিভাবের পর রাজার মৃত্যু হওয়ায় মনে করা হলো, ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। কিন্তু বাস্তবে ধূমকেতুর আবির্ভাবের সাথে পৃথিবীর বুকে রাজার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কোনো কার্যের নিছক একটি পূর্ববর্তী ঘটনাকেই এর কারণ বলে মনে করায় যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
কাকতালীয় অনুপপত্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর