দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোন পদ্ধতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের 'পরিশেষ পদ্ধতি'কে নির্দেশ করে।. পরিশেষ পদ্ধতি হলো যুক্তিবিদ মিল এর সর্বশেষ পরীক্ষণমূলক পদ্ধতি। পরিশেষ কথাটির অর্থ- বিয়োগফল বা অবশিষ্ট অংশ। অর্থাৎ যে পরীক্ষণমূলক পদ্ধতির ক্ষেত্রে কোনো পূর্ববর্তী ঘটনা থেকে তার কোনো অংশ বিয়োগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে পূর্ববর্তী ঘটনার কার্য হিসেবে অনুমান করা হয়, তাকে পরিশেষ পদ্ধতি বলে। যেমন- দুধসহ একটি পাত্রের ওজন ২০ কেজি। পাত্রের ওজন ৩ কেজি হলে দুধের ওজন হবে ১৭ কেজি। দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'আমসহ একটি বস্তার ওজন ৬২ কেজি। - সেখানে বস্তার ওজন ২ কেজি। অতএব, আমের ওজন ৬০ কেজি।' এখানে বিয়োগের মাধ্যমে ঘটনার কার্য ও কারণ নির্ণয় করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ পরিশেষ পরীক্ষণমূলক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোন পদ্ধতিকে নির্দেশ করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর