দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' এ কার্যকারণসংক্রান্ত সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে কারণই কার্যকে সংঘটিত করে। কারণ থাকলে কার্যটি থাকে এবং কারণ না থাকলে কার্যটি থাকে না। অর্থাৎ কারণ ছাড়া কার্য হয় না। আর কারণ থাকে কার্যের পূর্বে এবং কার্য থাকে কারণের পরে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কার্যকারণ সম্পর্কবিহীন পূর্বাপর দুটি ঘটনাকে বা দুটি সহকার্যকে কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত করে সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ ঘটনা দুটি কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত নয়। এরূপ ক্ষেত্রে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এ ত্রুটিকে কার্যকারণ সংক্রান্ত সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ দুটি সহকার্যকে কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এখানে কার্যকারণ সংক্রান্ত সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর