দৃশ্যকল্প-২ এর সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর সাথে আমি একমত নই। কেননা এখানে কার্যকারণ সম্পর্ক প্রমাণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একটি মৌলিক পদ্ধতি এবং এটি একটি পরীক্ষণমূলক পদ্ধতি। এ পদ্ধতিতে জ্ঞাত কারণের অজ্ঞাত কার্য নির্ণয় করা গেলেও জ্ঞাত কার্যের অজ্ঞাত কারণ নির্ণয় করা যায় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কিছু কিছু ক্ষেত্রে নিরীক্ষণের উপর নির্ভর করে দৃষ্টান্ত সংগ্রহ করে জানা কার্যের অজানা দৃষ্টান্ত কারণ নির্ণয় করতে হয়। এ সময় কোনো পরিবর্তনশীল বা অবান্তর পূর্ববর্তী ঘটনাকে উক্ত কার্যের কারণ হিসেবে অনুমান করা হয়। উক্ত নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সময় যে অনুপপত্তি ঘটে তাকে কাকতালীয়' অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ অনুযায়ী পরীক্ষার পূর্বে ডিম খেলে পরীক্ষা খারাপ হয়। প্রকৃতপক্ষে এ দুটি বিষয়ের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই এক্ষেত্রে কারণ অবান্তর ও পরিবর্তনশীল, যা কার্যকারণ সম্পর্ক প্রমাণের নিয়মের পরিপন্থি। তাই দৃশ্যকল্প-২ এ অবান্তর বা পরিবর্তনশীল বিষয়কে কারণ হিসেবে অভিহিত করায় কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। তাই দৃশ্যকল্প-২ এর সাথে আমি একমত নেই। কারণ এখানে কার্যকারণ সম্পর্ক প্রমাণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
অতএব, অ হলো ঢ়-এর কারণ।
দৃশ্যকল্প-২: পরীক্ষার পূর্বে ডিম খেলে পরীক্ষা খারাপ হয়।উত্তর
উত্তর
উত্তর
এভাবে অন্বয়ী পদ্ধতিতে কতকগুলো দৃষ্টান্তের মধ্যে মিল বা সাদৃশ্য লক্ষ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। পদ্ধতি নিরীক্ষণের ওপর বেশি নির্ভর করে। তাই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।।উত্তর