উদ্দীপকে পরীক্ষণমূলক পদ্ধতির কোনটি প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরীক্ষণমূলক পদ্ধতির সহ-পরিবর্তন পদ্ধতির প্রতিফলন ঘটেছে। কেননা এখানে কারণ ও কার্যের পারস্পরিক পরিবর্তন দেখে কারণ ও কার্য নির্ণয় করা হয়েছে। সহ-পরিবর্তন পদ্ধতি যুক্তিবিদ মিল প্রদত্ত কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের তৃতীয় পদ্ধতি। সহপরিবর্তন আর্থ-পারস্পরিক পরিবর্তন। অর্থাৎ এ পদ্ধতিতে কারণের সাথে সাথে কার্যও পরিবর্তিত হয়। আর কারণের সাথে সাথে কার্যের পরিবর্তন দেখে এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। অর্থাৎ দুটি ঘটনার একটির সাথে সাথে অন্যটিও সমভাবে পরিবর্তিত হলে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সহ-পরিবর্তন পদ্ধতিতে কারণের সাথে সাথে কার্যের পরিবর্তন দুইভাবে হয়ে থাকে। যথা- ১. সরাসরি পরিবর্তন এবং ২. বিপরীত পরিবর্তন। যখন কারণের হ্রাস বা বৃদ্ধির সাথে কার্যেরও একইভাবে হ্রাস বা বৃদ্ধি হয় তখন তাকে সরাসরি পরিবর্তন বলে। আর যখন কারণের হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে, কার্যের বৃদ্ধি বা হ্রাস হয় তখন তাকে বিপরীত পরিবর্তন বলে। সহপরিবর্তন পদ্ধতি পরীক্ষণমূলক ও নিরীক্ষণমূলক উভয়ভাবেই যাচাই করা যায়। এ পদ্ধতির মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি হিসেবে সহ-পরিবর্তন পদ্ধতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে পরীক্ষণমূলক পদ্ধতির কোনটি প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর