দৃশ্যকল্প-২ এ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি কী পদ্ধতি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: 'দৃশ্যকল্প-২' এর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি সবচেয়ে গ্রহণযোগ্য নয়। কেননা সিদ্ধান্তটিতে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। নিরীক্ষণ হলো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনোকিছু প্রত্যক্ষণ করা। নিরীক্ষণজনিত কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনীয় সকল বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু অনেক সময় বিভিন্ন অবস্থার কারণে সকল বিষয় পরিপূর্ণভাবে নিরীক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এর ফলে নিরীক্ষণের অনেক বিষয় বাদ পড়ে যায়। অথচ সিদ্ধান্ত গ্রহণ করার সময় পূর্ণাঙ্গ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এ ত্রুটিকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ বিভিন্ন বিষয় অনিরীক্ষিত রেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কেননা প্রতিপক্ষ দলের সামর্থ্য, দলের বিতার্কিকদের মধ্যে সমন্বয়, দলের বিতার্কিকদের দক্ষতা ইত্যাদি বিষয় অনিরীক্ষিত রেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে সিদ্ধান্তটিতে অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, নিরীক্ষণজনিত কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রয়োজনীয় সকল বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় অনুপপত্তি ঘটবে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি কী পদ্ধতি? তোমার উত্তরের সপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর