ঘটনা-২ এ কার্যকারণ সম্পর্কের যে পদ্ধতি নির্দেশ করা হয়েছে তার সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ কার্যকারণ সম্পর্কের 'অন্বয়ী পদ্ধতি' নির্দেশ করা হয়েছে। নিচে এ পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা করা হলো- যুক্তিবিদ মিল প্রদত্ত পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতির প্রথমটি হচ্ছে অন্বয়ী পদ্ধতি। অন্বয় শব্দের অর্থ সাদৃশ্য। তাই একে সাদৃশ্যের পদ্ধতিও বলা হয়। উদ্দীপকের ঘটনা-২ এর দৃষ্টান্তটিতে পূর্বগ ও অনুগের সাদৃশ্যের ভিত্তিতে A কে B এর কারণ হিসেবে গ্রহণ করা হয়েছে। যা অন্বয়ী পদ্ধতিকে নির্দেশ করে। বাস্তব জীবনে বিভিন্ন ঘটনার কারণ নির্ণয়ের ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতি সহজতর হিসেবে বিবেচিত। অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলো নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে কৃত্রিমভাবে ঘটনা প্রস্তুত করতে হয় না বলে এটি কম ব্যয়সাপেক্ষ। তাই বাস্তব জীবনে এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র ব্যাপক। স্বল্প সময়ে বিভিন্ন ঘটনার কারণ উদঘাটনের জন্য অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়। অন্বয়ী পদ্ধতি প্রয়োগের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে কার্য থেকে কারণ আবার কারণ থেকে কার্যে গমন করা যায়। অন্বয়ী পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অবান্তর বিষয় বা অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়া সহজতর। এছাড়া প্রকল্প প্রণয়নে এই পদ্ধতি সহায়ক। অন্বয়ী পদ্ধতিতে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। অন্বয়ী পদ্ধতি মূলত নিরীক্ষণের পদ্ধতি। নিরীক্ষণে যেসব সমস্যা রয়েছে, তা অন্বয়ী পদ্ধতিতেও বিরাজমান। নিরীক্ষণের সময় প্রয়োজনীয় বিষয় আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে। এ কারণে অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। আবার নিরীক্ষণের পদ্ধতি হওয়ার কারণে এ পদ্ধতি সব অবস্থায় নিশ্চিত ফলাফল দিতে পারে না। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতির সুবিধা-অসুবিধা উভয়ই বিদ্যমান। তবে নিরীক্ষণের পদ্ধতি হওয়ায় এই পদ্ধতির অসুবিধার চেয়ে সুবিধাই বেশি।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
ঘটনা-২ এ কার্যকারণ সম্পর্কের যে পদ্ধতি নির্দেশ করা হয়েছে তার সুবিধা…
উদ্দীপক
অতএব, A হলো B এর কারণ।উত্তর
উত্তর
উত্তর
উত্তর