'জাতীয়তা একটি মানসিক ধারণা'- ব্যাখ্যা করো।
উত্তর: জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, যা অন্য জনসমাজ থেকে কোনো একটি জনসমাজকে পৃথক করে ও নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জাতীয়তা এক ধরনের মানসিক অনুভূতি। কোনো নির্দিষ্ট জনসমষ্টি যখন কিছু আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে নিজেদেরকে ঐক্যবোধের চেতনায় উদ্বুদ্ধ করে তখন তাদের ঐ চেতনাকে জাতীয়তা বলে। এটি একটি ভাবগত বিষয়, মানসিক অবস্থা; জীবনযাত্রা, চিন্তা এবং অনুভূতির প্রক্রিয়া।
HSC Civics 1st Paper Chapter 8 : জনমত ও রাজনৈতিক সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 8 : জনমত ও রাজনৈতিক সংস্কৃতি · সৃজনশীল
'জাতীয়তা একটি মানসিক ধারণা'- ব্যাখ্যা করো।
উত্তর
