উদ্দীপকে বর্ণিত কল্যাণকামী ও যুক্তিসংগত মতামত গঠনের মাধ্যমটির গুরুত্ব, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কল্যাণকামী ও যুক্তিসংগত মতামত গঠনের, মাধ্যমটি হলো গণমাধ্যম যার গুরুত্ব অত্যন্ত ব্যাপক। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো টিভি চ্যানেলসমূহ। আর টিভি চ্যানেলসমূহ জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখে। কেননা কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে প্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজে বোঝানো যায়। এর ফলে জনগণও জনকল্যাণার্থে মতামত প্রকাশ করে। এছাড়াও বর্তমান সময়ে যেকোনো নির্বাচনের আগে প্রতিটি প্রার্থীই টেলিভিশনে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এবং কোনো কোনো ক্ষেত্রে সাধারণ জনগণও তাদেরকে প্রশ্ন করে এবং তার প্রতি জনগণের কৌতূহল জানতে পারে। আর এ বিষয়গুলো শিক্ষিত, অশিক্ষিত সবাই টেলিভিশনে দেখে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য তাদের মতামত প্রকাশ করতে পারে। এভাবে টেলিভিশন ও তাতে প্রচারিত অনুষ্ঠানমালা জনমত গঠনে ব্যাপকভাবে সহায়তা করে থাকে। আমরা উদ্দীপকেও দেখি টেলিভিশন টকশোর মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণ করে বিশিষ্টবর্গ। যা প্রচারিত হয় দেশব্যাপী। এভাবে টেলিভিশন জনমত গঠনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।
HSC Civics 1st Paper Chapter 8 : জনমত ও রাজনৈতিক সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 8 : জনমত ও রাজনৈতিক সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কল্যাণকামী ও যুক্তিসংগত মতামত গঠনের মাধ্যমটির গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
