শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি হলো আরোহ অনুমান। কেননা এখানে কতিপয় জানা তথ্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার। এর একটি হলো অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান নির্দেশ করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এ প্রকার অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই এটি একটি নতুন তথ্য প্রকাশ করে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নাও হতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হলেও অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য হয়। আরোহ অনুমানের মূল লক্ষ আকারগত ও বস্তুগত উভয়' প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল গ্রহ হয় গতিশীল। পৃথিবী হয় একটি গ্রহ। অতত্রব, পৃথিবী হয় গতিশীল। দৃশ্যকল্প-২ : মঙ্গল গ্রহ হয় গতিশীল। প্লুটো হয় গতিশীল। বুধ গ্রহ হয় গতিশীল। নেপচুন হয় গতিশীল। অতত্রব, সকল গ্রহ হয় গতিশীল।

Rajshahi · 2025

উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেহেতু এখানে কয়েকটি দৃষ্টান্তের ভিত্তিতে সমগ্র দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তাই আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি হলো আরোহ অনুমান। কেননা এখানে কতিপয় জানা তথ্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান প্রধানত দুই প্রকার। এর একটি হলো অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান নির্দেশ করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এ প্রকার অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই এটি একটি নতুন তথ্য প্রকাশ করে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নাও হতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হলেও অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য হয়। আরোহ অনুমানের মূল লক্ষ আকারগত ও বস্তুগত উভয়' প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমান নির্দেশ করে। নিচে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে তুলনা করা হলো- ১. যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে 'আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। ২. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। ৩. অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না। ৪. অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ আকারগত সত্যতা প্রতিষ্ঠা করাই অবরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাই লক্ষ্য থাকে। পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে অনেক দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 1st PaperChapter 5 : অনুমান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?
খ
অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।
গ
চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর।
ঘ
চিত্র-ক ও চিত্র-খ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।

অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?

অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১ কোনো মানুষ নয় এলিয়েন। ∴ কোনো এলিয়েন প্রাণী নয় মানুষ। দৃশ্যকল্প-২ সকল দার্শনিক হয় জ্ঞানী। ∴ কিছু জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক।

Sylhet · 2017

ক
আবর্তন কী?
খ
অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান?
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান?

অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আবর্তন কী?

আবর্তন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১ সকল পশু হয় চতুষ্পদী। সকল ছাগল হয় পশু। ∴ সকল ছাগল হয় চতুষ্পদী। দৃষ্টান্ত-২ চড়ুই হয় প্রাণী। ময়না হয় প্রাণী। কাক হয় প্রাণী ∴ সকল পাখি হয় প্রাণী।

Sylhet · 2017

ক
অনুমান কী?
খ
অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১ এর বৈশিষ্ট্যসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের অনুসরণে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কী?

অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

চিত্র-ক ও চিত্র-খ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর।অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকেদৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন ঘটেছে? ব্যাখ্যা কর।অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান?আবর্তন কী?দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের অনুসরণে বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১ এর বৈশিষ্ট্যসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যঅবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।