Chapter 5 : অনুমান Logic 1st Paper

HSC Logic 1st Paper এর Chapter 5 : অনুমান অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৬২৮

প্রশ্ন

Logic 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 1st Paperসৃজনশীল

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?

উত্তর

অনুমান প্রধানত দুই প্রকার। যথা- ১. অবরোহ (Deductive) ও ২. আরোহ (Inductive) অনুমান।
খ
অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।

উত্তর

অনুমান হলো মানসিক প্রক্রিয়া। আর এর ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। যুক্তিবিদ্যার মূল বিষয় হলো অনুমান। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তা হয় যুক্তি। অনুমান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণ, জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণে উত্তরণের মানসিক প্রক্রিয়া। আর একে যখন আমরা যৌক্তিক রূপ দেই তখন তা হয় যুক্তি। যেমন- আমরা মানুষের সাথে যখন মরণশীলতার ধারণাকে চিন্তা করি তখন তা হয় অনুমান। কিন্তু, যখন আমরা বলি, 'মানুষ হয় মরণশীল' তখন তা হয় যুক্তি। তাই অনুমান ও যুক্তি পরস্পর ভিন্ন।
গ
চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের চিত্র-ক এ আরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রিনা হয় মরণশীল, বিনা হয় মরণশীল শান্তা হয় মরণশীল, অতএব, সকল মানুষ হয় মরণশীল। উপর্যুক্ত যুক্তিটিতে রিনা, বিনা ও শান্তা প্রমুখ মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, 'সকল মানুষ হয় মরণশীল।' এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক।
ঘ
চিত্র-ক ও চিত্র-খ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকের চিত্র ক হলো আরোহ অনুমান এবং চিত্র খ হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃশ্যকল্পে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দু'টির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-১ কোনো মানুষ নয় এলিয়েন। ∴ কোনো এলিয়েন প্রাণী নয় মানুষ। দৃশ্যকল্প-২ সকল দার্শনিক হয় জ্ঞানী। ∴ কিছু জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক।

Sylhet · 2017

ক
আবর্তন কী?

উত্তর

যে অমাধ্যম অনুমানে (Immediate Inference) বিধিসঙ্গতভাবে কোনো আশ্রয়বাক্যের স্থলে তার বিধেয়কে, আর বিধেয়ের স্থলে উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আবর্তন (Convrsion) বলে।
খ
অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান?

উত্তর

হ্যাঁ, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান। যুক্তিবিদ মিল ও বেন এর মতে, অমাধ্যম অনুমান কোনো নতুন তথ্য দেয়না বরং আশ্রয়বাক্যের তথ্যই সিদ্ধান্তে পুনর্ব্যক্ত হয়। তাই একে অনুমান বলা যায় না। কিন্তু তাদের মতে, এটি সম্পূর্ণ সমর্থনযোগ্য নয়। তাদের বিপরীত যুক্তিবিদ ওয়েলটন বলেন, অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যে যা অস্পষ্ট থাকে সিদ্ধান্তে তাই সুস্পষ্ট করে বলা হয়। আর এ থেকেই আমরা নতুন জ্ঞান লাভ করি। কাজেই ওয়েলটনের মতকে সমর্থন করে আমরা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে পারি।
গ
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সঠিক নঞর্থক বা E বাক্যের সরল আবর্তন ঘটেছে। সরল আবর্তন হলো সেই প্রকার আবর্তন যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। এই প্রকার আবর্তনে যদি আশ্রয়বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্তও সার্বিক হয়। আবার আশ্রয়বাক্য বিশেষ হয়। যেমন- E-কোনো মানুষ নয় দেবতা- (আবর্তনীয়) অতএব, E- কোনো দেবতা নয় মানুষ- (আবর্তিত) এখানে 'E′E^{\prime} বাক্যের সরল আবর্তন করা হয়েছে। আর সরল আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তের পরিমাণ একই হয়েছে। এখানে আবর্তনীয় ও আবর্তিত উভয়ই সার্বিক নঞর্থক বাক্য বা 'E′E^{\prime} বাক্য। দৃশ্যকল্প-১ অনুসারে, কোনো মানুষ নয় এলিয়েন (E- বাক্য) ∴ কোনো এলিয়েন নয় মানুষ (E- বাক্য)। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই E বাক্য। অর্থাৎ এদের পরিমাণ একই। আর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হওয়ায় এখানে সরল আবর্তন ঘটেছে।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ সরল আবর্তন এবং দৃশ্যকল্প-২ অ- সরল আবর্তনকে নির্দেশ করে। এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন (Simple Conversion) বলে। যেমন: E-কোনো মানুষ নয় ফেরেশতা... (সার্বিক বাক্য) অতএব, E-কোনো ফেরেশতা নয় মানুষ... (সার্বিক বাক্য) আবার, I-কিছু দার্শনিক হন শিক্ষক-(বিশেষ বাক্য) অতএব, I-কিছু শিক্ষক হন দার্শনিক- (বিশেষ বাক্য) উপর্যুক্ত উদাহরণ দুটিতে আবর্তনের সব নিয়ম অনুসরণ করা হয়েছে। এর মধ্যে প্রথম উদাহরণটিতে সার্বিক থেকে সার্বিক যুক্তিবাক্যে এবং দ্বিতীয় উদাহরণটিতে বিশেষ থেকে বিশেষ যুক্তিবাক্যে আবর্তন করা হয়েছে। অর্থাৎ দু'টি ক্ষেত্রেই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রাখা হয়েছে। তাই এই দুটি দৃষ্টান্তই সরল আবর্তন-এর দৃষ্টান্ত। অন্যদিকে, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন (Conversion per-Accidents or Conversion by Limitation) বলে। যেমন: A-সকল সৈনিক হয় সাহসী মানুষ- (সার্বিক যুক্তিবাক্য) অতএব, I- কিছু সাহসী মানুষ হয় সৈনিক- (বিশেষ যুক্তিবাক্য) এই দৃষ্টান্তটিতে একটি সার্বিক যুক্তিবাক্য থেকে আবর্তনের মাধ্যমে একটি বিশেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটি একটি অ-সরল উদ্দীপকে, দৃশ্যকল্প-১ হলো কোনো মানুষ নয় এলিয়েন। E- বাক্য আবর্তনের দৃষ্টান্ত। ∴ কোনো এলিয়েন নয় মানুষ। E- বাক্য। এখানে, আশ্রয়বাক্য । সিদ্ধান্ত উভয়ই E বাক্য এবং সার্বিক তাই এই আবর্তনটি সরল আবর্তন। অপরদিকে, দৃশ্যকল্প-২ হলো সকল দার্শনিক হয় জ্ঞানী। A- বাক্য কিছু জ্ঞানী হয় দার্শনিক I- বাক্য। এখানে আশ্রয়বাক্য হলো সার্বিক সদর্থক বা A বাক্য এবং সিদ্ধান্ত হলো বিশেষ সদর্থক বা। বাক্য। অর্থাৎ এদের পরিমাণ ভিন্ন হওয়ায় এটি অসরল আবর্তন।

দৃষ্টান্ত-১ সকল পশু হয় চতুষ্পদী। সকল ছাগল হয় পশু। ∴ সকল ছাগল হয় চতুষ্পদী। দৃষ্টান্ত-২ চড়ুই হয় প্রাণী। ময়না হয় প্রাণী। কাক হয় প্রাণী ∴ সকল পাখি হয় প্রাণী।

Sylhet · 2017

ক
অনুমান কী?

উত্তর

কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।
খ
অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?

উত্তর

অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হওয়ায় সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন- সকল গোলাপ হয় লাল। অতএব, কিছু লাল ফুল হয় গোলাপ। এ যুক্তিটিতে আশ্রয়বাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য কিন্তু সিদ্ধান্তটি একটি বিশেষ যুক্তিবাক্য। তাই সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক।
গ
উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১ এর বৈশিষ্ট্যসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-১ অবরোহ অনুমান। যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই। প্রদর্শিত দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে যে সকল বন্যপ্রাণী হয় হিংস্র। বাঘ হয় বন্যপ্রাণী। অতএব, বাঘ হয় হিংস্র। এ অনুমানটিতে সকল বন্যপ্রাণীর হিংস্রতার ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, বাঘ হয় হিংস্র যা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক। তাই এটি একটি অবরোহ অনুমান।
ঘ
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের অনুসরণে বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-১ হলো অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃশ্যকল্পে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দু'টির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, দৃষ্টান্ত-২ এর আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। দৃশ্যকল্প-১ এ আমরা সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। কিন্তু দৃষ্টান্ত-২ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।