দৃশকল্প-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ যে অনুমানকে নির্দেশ করা হয়েছে তা হলো আরোহ অনুমান। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমান দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। যথা— ১. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও ২. কার্যকারণ নিয়ম। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষকসিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন— মনির, রাসেল, সোহান বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে যখন সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, নীল ফুল হয় সুন্দর, লাল ফুল হয় সুন্দর, সাদা ফুল হয় সুন্দর, সুতরাং, সকল ফুল হয় সুন্দর। এই যুক্তিটির ক্ষেত্রে, এখানে নীল, লাল ও সাদা ফুলের সুন্দর হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যে, সকল ফুল হয় সুন্দর। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে। অর্থাৎ, আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে। তাই বলা যায় দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটি আরোহ অনুমানের একটি উদাহরণ।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
দৃশকল্প-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
