অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি, আর যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। এ কারণে অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমানকে ভাষায় প্রকাশিত করে যুক্তি দাঁড় করাতে যুক্তিবাক্যের ব্যবহার করা হয়। আর বিভিন্ন প্রকার যুক্তিতে যুক্তিবাক্যের ব্যবহার করে যথাযথভাবে যুক্তির নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্যের ব্যবহার ছাড়া কোনো অনুমান বা যুক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
