দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রহিম হয় মরণশীল করিম হয় মরণশীল আবুল হয় মরণশীল অতএব, সকল মানুষ হয় মরণশীল। উপরের যুক্তিটিতে রিনা, বিনা ও শান্তা প্রমুখ মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, 'সকল মানুষ হয় মরণশীল। এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ গোলাপ, জবা, বেলি ও রজনীগন্ধা ফুলের সুন্দর হওয়ার ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকল ফুল হয় সুন্দর। সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় অধিক ব্যাপক। তাই বলা যায়, এটি একটি আরোহ অনুমান।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
