দৃষ্টান্ত ১ ও ২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: অনুমানের প্রকারভেদের আলোকে 'দৃষ্টান্ত-২' এর দ্বারা অবরোহ অনুমান এবং 'দৃষ্টান্ত-১' এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এ 'সব মানুষ হয় মরণশীল' এবং 'রহিম হয় মানুষ' এই দুটি আশ্রয়বাক্য থেকে 'রহিম হয় মরণশীল' এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এখানে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তাই 'দৃষ্টান্ত-২' এর দ্বারা অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। এই অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা সমান ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এ মানুষ, পশু ও গাছপালার মতো বিশেষ বিশেষ মানুষের মরণশীলতার অভিজ্ঞতার ভিত্তিতে 'সকল মানুষ হয় মরণশীল'- এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় এর আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। উল্লেখিত ভিন্নতার কারণে বলা যায়, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত আরোহ অনুমান ও অবরোহ অনুমান পরস্পর আলাদা।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
দৃষ্টান্ত ১ ও ২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
