দৃশ্যকল্প-১ এর 'শিক্ষক' পদটি সহানুমানে কোন ভূমিকা পালন করে তা বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর 'শিক্ষক' পদ দ্বারা সহানুমানের মধ্যপদ নির্দেশিত হয়েছে। কেননা সহানুমানের মধ্যপদ যেরূপ ভূমিকা পালন করে উদ্দীপকের 'শিক্ষক' পদটি সেরূপ ভূমিকা পালন করেছে। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের প্রধান আশ্রয়বাক্যে মধ্যপদটি প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। অর্থাৎ সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ অবস্থান না করলেও সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মধ্যপদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তাই, দৃশ্যকল্প-১ এর 'শিক্ষক' পদটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর 'শিক্ষক' পদটি সহানুমানে কোন ভূমিকা পালন করে তা বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
