অনুমানের দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: ১. অনুমানসংক্রান্ত একটি যুক্তি গঠন করতে হলে প্রথমেই প্রয়োজন একটি প্রদত্ত বাক্য অথবা পরস্পর সংযুক্ত দুই বা ততোধিক প্রদত্ত বাক্য। এ বাক্য বা বাক্যসমূহ অনুমানের ভিত্তি হিসেবে কাজ করে। এ বাক্যগুলো আগে থেকেই আমাদের কাছে পরিচিত। এদেরকে আমরা সত্য বলে স্বীকার করে নিই। এরূপ এক বা একাধিক প্রদত্ত বাক্যের মাধ্যমে প্রকাশিত অর্থের ওপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাধারাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই। অর্থাৎ আমরা একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার প্রচেষ্টা চালাই। ২. অনুমানে ব্যবহৃত এক বা একাধিক প্রদত্ত বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হিসেবে একটি আলাদা যুক্তিবাক্য স্থাপন করা হয়। অনুমানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। যদিও একে আশ্রয়বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়, তথাপি এর মধ্যে কিছুটা নতুনত্ব আছে। আশ্রয়বাক্যের মধ্যে যে সত্য অপ্রকাশিত থাকে তা এক নতুনরূপে সিদ্ধান্তে প্রকাশিত হয়। এ হিসেবে অনুমান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণের একটি প্রক্রিয়া।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
অনুমানের দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর
