মাধ্যম অনুমান ব্যাখ্যা করো।
উত্তর: যে অবরোহ অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। একই কারণে মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমানও বলা হয়ে থাকে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল। কবির হয় একজন মানুষ অতএব, কবির হয় মরণশীল।' এই উদাহরণটিতে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে বিধায় এটি একটি মাধ্যম অনুমান।
HSC Logic 1st Paper Chapter 5 : অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 5 : অনুমান · সৃজনশীল
মাধ্যম অনুমান ব্যাখ্যা করো।
উত্তর
